শিরোনামঃ
অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা

পদ্মা সেতুর উভয় পারে উত্তর ও দক্ষিণ থানার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#
news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এই এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য পদ্মা সেতুর দুই পারে দুটি থানা-  পদ্মা সেতু উত্তর ও দক্ষিণ থানার পাশাপাশি, আরো কিছু উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন। তিনি তাঁর সরকারী গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগদান করে নবনির্মিত ১২টি জেলা পুলিশ হাসপাতাল, ছয়টি মহিলা ব্যারাক এবং অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি ভূমিহীন ও গৃহহীনদের কাছে পুলিশের দ্বারা নির্মিত আরও ১২০টি বাড়ি হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করেন। 
প্রধানমন্ত্রী মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু উত্তর এবং শরিয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতু দক্ষিণ নামে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন দুটি থানার উদ্বোধন করেছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে গৃহহীন মানুষের জন্য নিজস্ব অর্থে মোট ৫২০টি বাড়ি নির্মাণ করেছে। এর আগে প্রধানমন্ত্রী চলতি বছরের ১০ এপ্রিল গৃহহীনদের হাতে বাংলাদেশ পুলিশ নির্মিত ৪শ’টি বাড়ি হস্তান্তর করেন। আজ  দ্বিতীয় পর্যায়ে গৃহহীনদের জন্য নির্মিত আরো ১২০টি বাড়ি হস্তান্তর করা হয়। বাংলাদেশ পুলিশের এই অনুষ্ঠানে গণভবনের সঙ্গে ভার্চুয়ালি রাজারবাগ পুলিশ লাইন, পদ্মা সেতু উত্তর থানা, মুন্সীগঞ্জ, মহিলা পুলিশ বরাক প্রান্ত খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি), খুলনা, ময়মনসিংহ পুলিশ হাসপাতাল এবং পিরোজপুর জেলার পুলিশ লাইন প্রান্ত যুক্ত ছিল।
অনুষ্ঠানে প্রকল্প সংশ্লিষ্ট একটি ভিডিও চিত্রও প্রদর্শিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন অনুষ্ঠানে বক্তৃতা করেন। স্বাগত বক্তব্য রাখেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

২১ জুন, ২০২২,  10:15 PM