শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

অ্যামাজনে দেখা যাবে প্রিয়াঙ্কার নতুন সিনেমা

#
news image

একাধিক বলিউড ও হলিউডের সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেই তালিকায় রয়েছে ‘জি লে জারা’, ‘শোলে’ ও কল্পনা চাওলার বায়োপিক। এ ছাড়া ক’দিন আগেই মুক্তি পেয়েছে তার হলিউড সিনেমা ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’।

সিনেমাটি বেশ প্রশংসিতও হয়েছে প্রিয়াঙ্কা ভক্তদের কাছে। এর বাইরে কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন, ‘এন্ডিং থিংস’ শিরোনামে নতুন একটি হলিউড সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। থ্রিলারধর্মী এই সিনেমাটিতে কেভিন সুলিভান ও অ্যান্থনি ম্যাকির সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করবেন। এছাড়াও লিট এন্টারটেইনমেন্ট ও মেক ইট উইথ গ্রেভি প্রোডাকশন ব্যানারের এই সিনেমাটিতে নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত আছে প্রিয়াঙ্কার পার্পেল পেবল পিকচার্স। এবার সিনেমাটি নিয়ে নতুন খবর দিলেন প্রিয়াঙ্কা। ওটিটি প্লাটফর্ম অ্যামাজনের কাছে সিনেমাটির স্বত্ব বিক্রি করলেন তারা। সম্প্রতি অ্যামাজনের সঙ্গে এ নিয়ে চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। ফলে সিনেমাটির মুক্তি নিয়ে ধোঁয়াসা কাটলো। অ্যামাজনেই আসছে সিনেমাটি।

প্রিয়াঙ্কা বলেন, ‘দারুণ গল্পের সিনেমাটি ভালো কোনো মাধ্যমে মুক্তি পাবে এটা প্রত্যাশা করতেই পারি। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে অ্যামাজন সিনেমাটির জন্য ভালো একটি প্রচার মাধ্যম হতে পারে। তাই চুক্তিটাও সেরে ফেললাম। আমার বিশ্বাস, আমাদের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করবেন দর্শকরা। আর সিনেমাটি নিয়ে বলবো, সিনেমাটি অ্যাকশনে ভরপুর হতে যাচ্ছে। চেষ্টা করছি বরাবরের মতোই নতুন আমিকে উপস্থাপন করার। অপেক্ষা করুন। হতাশ করব না।’ উল্লেখ্য, এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো অ্যান্থনি ম্যাকির সঙ্গে অভিনয় করতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে।

প্রখ/ সাদ্দাম

প্রভাতী বিনোদন ডেস্ক

০৯ এপ্রিল, ২০২২,  2:20 AM