শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

৩ পরিচালকের এক সিনেমা ‘এই মুহূর্তে’ দেখা যাবে আজ  

#
news image

পিপলু আর খান, মেজবাউর রহমান সুমন ও আবরার আতহার সময়ের তিন মেধাবী নির্মাতা প্রথম বারের মতো আসছেন এক ফ্রেমে। এই সময়ের তিন গল্প নিয়ে তাঁরা নির্মাণ করেছেন সিনেমা। অ্যান্থলজি ঘরানার ওয়েব ফিল্মের নাম ‘এই মুহূর্তে’। আজ বৃহস্পতিবার রাত ৮টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে সিনেমাটি। সিনেমায় ‘কোথায় পালাবে বলো রূপবান’ শিরোনামে এ কালের এক নারীর লড়াই দেখিয়েছেন পরিচালিক মেজবাউর রহমান সুমন। রূপবানের মূল চরিত্রে দেখা যাবে প্রিয়ন্তী উর্বীকে। উর্বীর সঙ্গে আরও দেখা যাবে মোস্তাফিজুর নূর ইমরান,  রাশেদা রাখি, কামরুজ্জামান তাপু, দৃষ্টি প্রামাণিকসহ অনেককে। প্রায় ১০-১২ বছর পর ফিকশন বানালেন মেজবাউর রহমান সুমন। তিনি বলেন, ‘দীর্ঘ প্রায় ১২ বছর পর আমার আবার ফিকশনে ফেরা। আর সেটা একটা অ্যান্থলজি প্রজেক্টের মধ্য দিয়ে।’ সবাই মিলে যখন প্ল্যান করে ফারহার পারিবারিক জীবন নিয়ে সালিশ বসায়, তখন এক দল উদ্ভট ক্যারেক্টার বাবা, মা, টাকাওয়ালা প্রভাবশালী আঙ্কেল, শাশুড়ি আর একজন কাজিন জড়িয়ে যায় একটা জটিল ন্যারেটিভের খেলায়। একই সময়ে পাশের বাড়িতে ঘটে যায় এক তুলকালাম কাণ্ড। আবরার আতহার পরিচালিত এই গল্পটির নাম দেওয়া হয়েছে ‘ওয়ান পিস মেড কারিগর ইজ ডেড’। এই গল্পে প্রায় ২৫ জন অভিনেতা-অভিনেত্রী কাজ করেছেন। এই কাজের মধ্য দিয়ে দীর্ঘদিন পর শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী দম্পতিকে একসঙ্গে দেখবে দর্শক। ওটিটিতে অভিষেক হবে সুনেরাহ বিনতে কামালের।   পরিচালক আবরার আতহার বলেন, ‘যা প্রতিনিয়ত আমাদের চোখের সামনে ঘটে থাকে তা অনন্য শৈল্পিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আমি আশা করি, দর্শক এটা দেখে মজা পাবে।’ ‘কল্পনা’ শিরোনামের গল্পে দুটি অপরিচিত মানুষের একটি মুহূর্তের গল্প আবর্তিত হয়েছে তাদের আলাদা দৃষ্টিভঙ্গি দিয়ে। যেখানে আরও দুজন মানুষের আবির্ভাব হয়, যারা তাদের মতো করে নতুন করে দেখে। এটি নির্মাণ করেছেন পিপলু আর খান।  এই গল্পে প্রায় দেড় দশক পর সারা যাকেরকে অভিনয়ে দেখবে দর্শক। সেই সাথে রয়েছেন জাহিদ হাসানের মতো বাঘা অভিনেতা। এই দুই প্রবীণ অভিনেতা সাথে রয়েছেন তানজিম সাইয়ারা তটিনী ও দিব্য জ্যোতি। পিপলু আর খান বলেন, ‘এই কনটেন্টটা খুব ইন্টারেস্টিং দুই কারণে। প্রথমত, এই মুহূর্তে খুব কোয়ালিফাই করে যে, সোসাইটির কিছুর গভীর ক্ষত বা প্রবাহ আমরা যেরকম দেখি সেভাবে দেখানো। দ্বিতীয়ত, এইটা একটা সেন্সিবল ও সেন্সিটিভ প্রজেক্ট। আমরা তিন জন চেষ্টা করেছি সমসাময়িক যে ঘটনাগুলা হয়েছে, সেটার একটা ফিকশনাল ব্যাখ্যা তৈরি করতে।’

প্রভাতী খবর ডেস্ক

২২ জুন, ২০২২,  11:07 PM