শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

আসছে জিৎ ও প্রসেনজিতের নতুন সিনেমা

#
news image

টালিউডের দুই প্রজন্মের হলেও তিনজনই সুপারস্টার। দেব-জিৎ-প্রসেনজিৎ। টালিপাড়ায় এই তিন নায়কেরই রয়েছে অজস্র ভক্ত। এবার পুজোতে জনপ্রিয় নায়ক দেবের সঙ্গে জুটিতে দেখা যাবে প্রসেনজিৎকে। তাদের এ সিনেমার নাম ‘কাছের মানুষ’। এরপরই এবার এলো নতুন খবর। একেবারেই গুঞ্জন নয়, বরং প্রসেনজিতের সঙ্গে নতুন সিনেমার ইঙ্গিত দিলেন নায়ক জিৎ নিজেই। সম্প্রতি টালিউডের জনপ্রিয় সিনেমা ‘আয় খুকু আয়’-এ এই দুই হিরোর সংশ্লিষ্টতা দেখা যায়। ইতোমধ্যে এ সিনেমা নিয়ে দর্শকের মধ্যে উন্মাদনা চোখে পড়েছে। প্রসেনজিতের এ সিনেমার প্রযোজনা করেছেন জিৎ। এ সিনেমার প্রচারে সম্প্রতি একটি ফেসবুক লাইভ করেন জিৎ ও প্রসেনজিৎ। আর সেখানেই নতুন সিনেমা করার আগ্রহ প্রকাশ করেন এই নায়ক জুটি। অভিনেতা জিৎ জানিয়েছেন, খুব শিগগিরই অনুরাগীদের ইচ্ছেপূরণ হবে। তিনি বলেন, 'আমি ইতোমধ্যে অনেক চিত্রনাট্য পড়েছি। সেগুলোর মধ্যে কয়েকটি বেশ পছন্দও হয়েছে। কিন্তু কোন গল্প নিয়ে কাজ করব, সে বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।  ২০১৮ সালে হরনাথ চক্রবর্তীর পরিচালনায় 'বাঘবন্দি খেলা'য় অভিনয় করেছিলেন জিৎ ও প্রসেনজিৎ। বাংলা ইন্ডাস্ট্রির দুই প্রজন্মের দুই 'হিরো'কে আরও একবার একসঙ্গে দেখতে চান ভক্তরা। আপাতত অপেক্ষায় দিন গুনছেন তারা। লাইভে প্রসেনজিৎ বলেন, 'কবে থেকে কাজ শুরু হবে, এখন পর্যন্ত তা ঠিক করা হয়নি। সবকিছু চূড়ান্ত হলেই আমরা ছবির কথা ঘোষণা করব। দেরি করব না।

প্রভাতী খবর ডেস্ক

২২ জুন, ২০২২,  11:11 PM