শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

অতীত মনে করে কাঁদলেন সালমান খান

#
news image

সালমান খান ও সুনীল শেঠির বন্ধুত্ব সম্পর্কে জানেন বি-টাউনের সবাই। বহু বছরের বন্ধুত্ব তাঁদের। তা নিয়ে আলোচনাও হয়। ফের পুরোনো দিনের গান বাজল সালমানের মুখে। বলিউড বাবল, হিন্দুস্তান টাইমসসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এ মাসের শুরুতে আবুধাবি শহরে আয়োজন করা হয়েছিল আইফা অ্যাওয়ার্ড-২০২২। আগামী ২৫ জুন রাত ৮টায় কালার্স টিভিতে সম্প্রচার হবে সেই শো। এক প্রোমোয় দেখা গেল সালমানের চোখে জল। আর্থিক দুঃসময়ের কথা বলতেই সুনীলের বন্ধুত্বের প্রসঙ্গও উঠে এলো। সালমান খান জানালেন, ওই সময় আর্থিক সঙ্কট ছিল। সুনীল শেঠি তা বুঝতে পেরে জামাকাপড় কিনে দিয়েছিলেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, রিতেশ দেশমুখ সালমানকে প্রশ্ন করছেন, ‘তোমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কী?’ সালমান খানের ভাষ্য, ‘একটা সময় যখন আমার কাছে কোনও টাকা ছিল না, তখন একবার সুনীল শেঠির কাপড়ের দোকানে গিয়েছিলাম। খুব দামি দোকান, একটা টি-শার্ট বা জিন্স কেনার থেকে বেশি টাকা সে সময় আমার কাছে ছিল না। সুনীল বুঝেছিল আমার কাছে কোনও টাকা নেই। তাই ও আমাকে তখন একটা বেশ দামি স্টোন ওয়াশড টি-শার্ট উপহার দিয়েছিল। লক্ষ করেছিল, একটা ওয়ালেটের দিকেও আমার চোখ গেছে।’ এ সময় তাঁর চোখে জল দেখা যায়। এরপর সালমানকে হাঁটতে দেখা যায়, সেখানে সুনীল শেঠির ছেলে অহন শেঠি বসেছিলেন। পাশে বসেছিলেন অহনের মা মানা শেঠি। অহন উঠে দাঁড়ান। সালমান সুনীলপুত্রকে জড়িয়ে ধরেন। সালমান এরপর বলেন, ‘সে (সুনীল শেঠি) আমাকে ঘরে নিয়ে যায় এবং একটি ওয়ালেট দেয়।’ আইফা অ্যাওয়ার্ড শোতে ভারতের বিনোদন অঙ্গনের বহু তারকা উপস্থিত ছিলেন।

প্রভাতী খবর ডেস্ক

২৪ জুন, ২০২২,  12:16 AM