শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

সব পোস্ট ডিলিট করলেন প্রভা

#
news image

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিগত জীবন নিয়ে বছরজুড়ে আলোচনায় থাকেন এই অভিনেত্রী। গতকাল প্রভা তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কিছু ছবি শেয়ার করেন। তার একটিতে প্রভা লিখেনÑ‘জীবন খুবই অনিশ্চিত। যে কারো সঙ্গে যেকোনো কিছু ঘটে যেতে পারে। এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে, যদি আমার কিছু হয়ে যায়। যদি আমি কাউকে জেনে-বুঝে কিংবা অজান্তে কষ্ট দিয়ে থাকি, কারো অনুভূতিতে আঘাত করে থাকি, তার জন্য দুঃখ প্রকাশ করছি।’ তারপর দেশের বেশ কিছু গণমাধ্যম এ নিয়ে খবর প্রকাশ করে। গতকাল বুধবার দুপুরের পর প্রভার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘুরে দেখা যায়, তার প্রোফাইলটি পুরোপুরি ফাঁকা। পূর্বের একটি পোস্টও তিনি রাখেননি। গতকাল পর্যন্ত বিভিন্ন মুহূর্তের অনেক ছবি শোভা পাচ্ছিল তার প্রোফাইলে। যার সবগুলো মুছে ফেলেছেন এই অভিনেত্রী। নেটিজেনদের ধারণা, অভিমান থেকেই এমনটা করেছেন প্রভা।কারণ পোস্ট নিয়ে খবর প্রকাশ করায় মানসিকভাবে ভীষণ আহত হয়েছেন তিনি। বুধবার এ অভিনেত্রী বলেনÑ‘আমি হতবাক হয়ে গেছি। আমি কি তাহলে ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারব না? আমাকে নিয়েই কেন খবর প্রকাশ করতে হবে? আর তো কারো সংবাদ হয় না। এমন আজব আজব সংবাদে মানসিকভাবে কতটা আহত হই তা তারা বোঝে না।’ এসব ঘটনার কারণে অসুস্থ হয়ে যাচ্ছেন প্রভা। তা জানিয়ে এই অভিনেত্রী বলেনÑ‘আমি মানসিক শান্তি চাই, আমাকে শান্তি দিন। অনেক দিন ফেসবুক-ইনস্টাগ্রামে ছিলাম না। প্রায় দুই মাস পর একটা স্টোরি দিয়েছি। সেটা আমার ব্যক্তিগত বিষয় বানিয়ে সংবাদ করা হয়েছে। একবারও আমার কাছে কেউ জানতে চায়নি, সেটা আমার ব্যক্তিগত আবেগ কি না? এসব দেখে আমি অসুস্থ হয়ে যাচ্ছি।’

প্রভাতী খবর ডেস্ক

২৯ জুন, ২০২২,  10:16 PM