শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

এবার হবে ফাইনাল খেলা : আমানউল্লাহ আমান

#
news image

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেছেন, আওয়ামী লীগকে দেশের জনগণ আর বিশ্বাস করে না। তাদের ফাঁদে জনগণের দল বিএনপি আর পা দেবে না। তাদের পাতানো নির্বাচন-নির্বাচন খেলায় আর অংশ নেবে না। 

তিনি বলেন, এবার আর কোনো টেস্ট খেলা হবে না। এবার হবে ফাইনাল খেলা। সরকারের পতন ঘটিয়ে, দেশের গণতন্ত্র ফিরিয়েই আমরা ঘরে ফিরব।

শনিবার (২ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর এলাকার বসিলা নিরা কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর এলাকার ২৯, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

সম্মেলনে ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেন, ভালো কিছু অর্জনে ত্যাগ স্বীকার করতে হয়। এবারও আমাদের সেই ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত হতে হবে। রাজপথের আন্দোলনে সামনের সারিতে থাকার জন্য প্রত্যেককে তৈরি হতে হবে। 

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূল থেকে নেতৃত্ব নির্বাচনের গণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছেন, যাতে ত্যাগী-যোগ্য ও সাহসীরা সামনে আসতে পারেন। সামনের আন্দোলন হবে আমাদের মুক্তির আন্দোলন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন।

সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম মতিন প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক

০২ জুলাই, ২০২২,  9:15 PM