শিরোনামঃ
মতলব দক্ষিণে শি'শু ধ'র্ষণ মামলায় ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আটক বিয়ের ৬ মাসেই নববধূ নিপার রহস্যজনক মৃত্যু: নেপথ্যে কি স্বামীর নির্যাতন? রাইয়ান বিল্ডিং মালিক প্রতারক মজিবুর রহমানকে খুঁজছে পুলিশ জলবায়ু ন্যায়বিচার: করুণা নয়, অধিকার স্বপ্নপূরণের পথে জেরিন: এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা

বয়সের পার্থক্য বেশি হলেই কি সম্পর্ক সফল হয়?

#
news image

আর মাত্র ৪ দিন পরই গাঁটছড়া বাঁধতে চলেছেন বলিউডের জনপ্রিয় দুই তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। ১৪ এপ্রিল জাঁকজমকভাবে অনুষ্ঠিত হবে তাদের বিয়ে। দীর্ঘদিন ধরেই ভালোবাসার সম্পর্কে আবদ্ধ রণবীর ও আলিয়া জুটি। অবশেষে তা পরিণতি পেতে চলেছে। যদিও প্রথম থেকেই আলিয়া-রণবীরের সম্পর্ক কত দিন টিকবে, তা নিয়ে সবার মধ্যেই আলোচনা ও সমালোচনা চলছিল। এর অন্যতম কারণ হলো রণবীর ও আলিয়ার বয়সের পার্থক্য। জানা যায়, তাদের দু’জনের বয়সের পার্থক্য ১১ বছর।

অনেকে আবার বলছেন, বয়সের পার্থক্য বেশি বলেই নাকি রণবীর ও আলিয়ার সম্পর্ক এতটা মজবুত হয়েছে। যদিও বলিউডে অসম সফল প্রেমের উদাহরণ অনেক আছে। এই তো গত বছরই বিয়ে করলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা ভিকির চেয়ে ৫ বছরের বড়। দাম্পত্য জীবনে তারা বেশ সুখী জীবন কাটাচ্ছেন। অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়া তার চেয়ে ১০ বছরের ছোট নিক জোনাসের সঙ্গেও বেশ সুখী দাম্পত্য জীবনে। সদ্য তারা কন্যাসন্তানের অভিভাবক হয়েছেন সারোগেসির মাধ্যমে। আবার কারিনা কাপুরও তার চেয়ে ১১ বছরের বড় সাইফ আলি খানকে বিয়ে করে দিব্যি সংসার ও ২ সন্তান সামলাচ্ছেন। তারও আগে সঞ্জয় দত্ত বিয়ে করেছিলেন ১৯ বছরের ছোট মান্যতাকে। ধর্মেন্দ্র ও হেমা মালিনির বয়সের ফারাক ১৩ বছর, শ্রীদেবী-বনি কাপুরের ৮ বছর, দিলীপ কুমার-সায়রা বানুর ২২ বছর। এদের সবার মধ্যেই লক্ষ্যণীয় হলো, তাদের প্রত্যেকের দাম্পত্য জীবনই বেশ সুখের। তা হলে কি অসম প্রেমই সুখী সম্পর্কের চাবিকাঠি? যদিও এ নিয়ে ‘নানা মুনীর নানা মত’ আছে। অনেকে মনে করেন, বয়সের পার্থক্য বেশি হলে ভালোবাসা বেশি গভীর হয়। এ ক্ষেত্রে সঙ্গীর প্রতি বেশি মনোযোগী ও যত্নবান হয় জুটি।

আবার অনেকে বলেন, একটি সময়ের পর যখন একজনের অনেকটা বয়স হয়ে যায়, অন্য জনকে হয়তো তখনো বার্ধক্য সেভাবে স্পর্শ করে না, তখন দু’জনের জীবনযাপনে অনেক পার্থক্য দেখা দেয়। এ ছাড়া বয়সের পার্থক্য বেশি থাকলে বেশ কিছু সমস্যারও সম্মুখীন হতে দেখা যায়। যেমন-কেউ হয়তো মা হতে চান, কিন্তু তার সঙ্গী চান না। আবার কেউ হয়তো শহরের কোলাহল ছেড়ে কোনো পাহাড়ি গ্রামে গিয়ে অবসর জীবন কাটাতে চান, কিন্তু তার সঙ্গী এখনো চাকরি বা ক্যারিয়ার উপভোগ করছেন। এমন অনেক ঘটনাই ঘটে আশপাশের অসম প্রেমের ক্ষেত্রে। তাই অসম প্রেম হলেই যে সে সম্পর্ক সুখের হবে, তেমন কোনো নিশ্চয়তাও কিন্তু নেই। বরং দু’জন মানুষের মধ্যে সমীকরণই বলে দেবে তাদের মধ্যকার সম্পর্ক কতটা দীর্ঘস্থায়ী হবে।

প্রখ/ সাদ্দাম

অনলাইন ডেস্ক

১০ এপ্রিল, ২০২২,  6:39 AM