শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

নিউইয়র্কে জনসমাগমস্থলে অস্ত্র বহন নিষিদ্ধ

#
news image

যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ন্ত্রণ আইন পাসের পর ধীরে ধীরে এর প্রয়োগ শুরু হচ্ছে। শুক্রবার (১ জুলাই) নিউইয়র্ক রাজ্যের জনসমাগমস্থলে বন্দুক নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

টাইমস স্কয়ারসহ অনেক জনসমাগমস্থলে বন্দুক নিষিদ্ধ করে একটি আইন পাস করা হয়েছে এ রাজ্যে। যারা বন্দুক রাখতে পারবেন, অবশ্যই তাদের কাছে লাইসেন্স থাকতে হবে। আর যারা লাইসেন্স প্রত্যাশী, তাদেরকে অবশ্যই নিজেদের বন্দুক চালানোর দক্ষতা প্রমাণ করতে হবে।

এ ছাড়া যারা বন্দুকের লাইসেন্স চায়, তাদের পূর্বাপর কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য সরকারি কর্মকর্তাদের নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট জমা দিতে হবে।

বন্দুক নিয়ন্ত্রণের এ আইন পাস নিয়ে যুক্তরাষ্ট্রের বিতর্ক রয়েছে। অনেকেই মনে করেন, আইনের কারণে নিজেদের নিরাপত্তা খর্ব করা হয়েছে। আবার অনেকে মনে করেন, আইন পাস হলে রাষ্ট্রে বন্দুক হামলা কমে যাবে। রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতা-সিনেটরদের মধ্যেও আইনটি নিয়ে বিতর্ক হয়েছে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল বলেছেন, আইন প্রবিধানের কারণে নিউইয়র্কে বন্দুক হামলা ও এ সংক্রান্ত ঘটনা কমে যাবে। ডেমোক্র্যাট এ নেতা আরও বলেন, যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের মধ্যে শুধু তার রাজ্যেই বন্দুক হামলায় নিহতের ঘটনা পঞ্চম-নিম্ন হারে রয়েছে।

তিনি আরও বলেন, বন্দুক আইন নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর আমরা এতটুকু নিশ্চিত যে, এটি নিউইয়র্কবাসীদের ক্ষতি থেকে নিরাপদ রাখবে।

এর আগে গত সপ্তাহে বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে পাস হওয়া বিলে সই করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত ৩০ বছরের মধ্যে বন্দুক নিয়ন্ত্রণে দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন এটি। সই করার আগে বাইডেন বলেছিলেন, তিনি যা চেয়েছেন, তার পুরোটি এই আইনে সংযোজিত হয়নি। আইনের বিধিনিষেধ কম হয়েছে। তবুও এই আইন প্রয়োগে মানুষের জীবন বাঁচবে বলে তিনি মনে করেন।

এর আগে মার্কিন কংগ্রেসের উচ্চ ও নিম্ন কক্ষে ভোটাভুটিতে পাস হয় বিলটি। পরে স্বাক্ষরের জন্য পাঠানো হয় প্রেসিডেন্ট বাইডেনের কাছে।

নতুন এই আইনে বলা হয়েছে, ২১ বছরের কম বয়সী কেউ আগ্নেয়াস্ত্র কিনতে চাইলে, তার ব্যক্তিগত ও পারিবারিক নানা বিষয় কঠোরভাবে যাচাই করা হবে। একই সঙ্গে হুমকি হিসেবে বিবেচিত অস্ত্রধারীদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র তুলে নিতে ‘লাল পতাকা’ আইন প্রয়োগের কথা বলা হয়েছে।

প্রভাতী খবর ডেস্ক

০৪ জুলাই, ২০২২,  11:24 PM