শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

কিসের ভয়ে ঘুমাতে পারছেন না মাহি?

#
news image

ঢাকাই ছবির চিত্রনায়িকা মাহিয়া মাহি সিনেমায় ব্যস্ততা কমিয়ে আপাতত গাজীপুরে গড়ে তোলা নিজের রেস্তোরাঁয় সময় দিচ্ছেন। বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই নায়িকা। গত শনিবার নিজের ফেসবুক পোস্টে মাহি জানিয়েছেন, বেশ কয়েকমাস ধরেই ভয়ে আছেন তিনি। তার দাবি, নিজের বাসায় ভূত দেখেন তিনি। এই ভয়ে ঠিকমতো ঘুমাতেও পারছেন না নায়িকা। গত শনিবার দুপুরে এক স্ট্যাটাসে মাহি লেখেন, ‘ইয়া আল্লাহ, ভুলায় দাও। ভয়ে আমি ঘুমাতে পারি না।’ নায়িকার সেই পোস্টে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক জানতে চান, ‘কী হয়েছে?’ জবাবে মাহি লেখেন, ‘ভূত’। এরপর নির্মাতা লেখেন, ‘কোনো ভূত নাই। ভুলে যাও। আল্লাহ ভরসা।’ প্রতিউত্তরে মাহি লেখেন, ‘আছে, আমি দেখেছি।’ প্রসঙ্গত, ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ের পর ওমরাহ করে এসেছেন এই নায়িকা। প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরতে যান তারা। কখনো বন্ধুদের সঙ্গে, আবার কখনো শুধু তারা দুজনে। সব মিলিয়ে মাহি-রাকিবের দাম্পত্য জীবন দারুণ জমে উঠেছে বলে মনে করছেন নেটিজেনরা।

প্রভাতী খবর ডেস্ক

১৮ জুলাই, ২০২২,  12:48 AM