শিরোনামঃ
মতলব দক্ষিণে শি'শু ধ'র্ষণ মামলায় ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আটক বিয়ের ৬ মাসেই নববধূ নিপার রহস্যজনক মৃত্যু: নেপথ্যে কি স্বামীর নির্যাতন? রাইয়ান বিল্ডিং মালিক প্রতারক মজিবুর রহমানকে খুঁজছে পুলিশ জলবায়ু ন্যায়বিচার: করুণা নয়, অধিকার স্বপ্নপূরণের পথে জেরিন: এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা

পাকিস্তানের মাটিতে জরুরি অবতরণ ভারতীয় উড়োজাহাজের

#
news image

আবারও ভারতীয় উড়োজাহাজের জরুরি অবতরণ পাকিস্তানের মাটিতে। সংযুক্ত আরব আমিরাতের শারজায় পাইলট কারিগরি ত্রুটির কথা জানানোর পরে ভারতের দক্ষিণাঞ্চলীয় হায়দরাবাদগামী ইন্ডিগোর ফ্লাইট পাকিস্তানের করাচি বিমানবন্দরে অবতরণ করে। খবর সংবাদ সংস্থা রয়টার্সের।করাচি বিমানবন্দরে নামার পরেই ভারতের সর্ববৃহৎ এয়ারলাইনের ফ্লাইটটি পরীক্ষা করা হয়। জানা গেছে, সেখানে আটকে থাকা যাত্রীদের আনতে করাচিতে বিকল্প ফ্লাইট পাঠাচ্ছে ইন্ডিগো। গত দুই সপ্তাহে দ্বিতীয় বারের মতো ভারতীয় উড়োজাহাজ নামল পাকিস্তানের মাটিতে। এর আগে গত ৯ জুলাই স্পাইসজেটের একটি ফ্লাইটের জ¦ালানি ট্যাংকের সমস্যা তৈরি হওয়ায় বড় বিপত্তি তৈরি হয়েছিল। পাইলট উড়োজাহাজের জ¦ালানি ট্যাংকের ত্রুটি টের পেতেই স্পাইসজেটের দিল্লি-দুবাই রুটের ফ্লাইটটিকে করাচিতে ঘুরিয়ে দেওয়া হয়। স্পাইসজেটের পরপর বেশ কয়েকটি ফ্লাইটে একাধিক ত্রুটি ধরা পড়ার ঘটনায় প্রশ্নও ওঠে। এয়ারলাইনটির ফ্লাইটে যাত্রী সুরক্ষা নিয়েই নানা মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে। শেষে গত ৬ জুলাই, ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) ১৯ জুন থেকে তাদের ফ্লাইটে পরপর কমপক্ষে আটটি কারিগরি ত্রুটির জেরে কারণ দর্শানোর নোটিশ ধরায় স্পাইসজেটকে। ডিজিসিএ গত বৃহস্পতিবারের ওই ঘটনার তদন্ত করছে। এর আগে ইন্ডিগো দিল্লি-ভাদোদরা রুটের ফ্লাইটও জয়পুরে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। উড্ডয়নের পর ওই ফ্লাইটের ইঞ্জিনেও আচমকা কম্পন অনুভূত হয়।

প্রভাতী খবর ডেস্ক

১৮ জুলাই, ২০২২,  12:55 AM