শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

আমতলীতে হেরোইনসহ আটক ১

#
news image

বরগুনার আমতলী উপজেলার শাখারিয়া বাসস্ট্যান্ড মেসার্স মাদবর মটরস এর পূর্ব পাশে পটুয়াখালী টু কুয়াকাটা মহাসড়কের উপর থেকে ২৪ গ্রাম হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে পটুয়াখালী র‌্যাব-৮। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা।

সোমবার রাত সাড়ে আটটার দিকে মাদক বেচাকেনার সময় তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন- বরগুনা জেলার আমতলী উপজেলার ২নং কুকুয়া ইউনিয়ানের কালিপুরা গ্রামের জালাল বয়াতির ছেলে দেলোয়ার বয়াতি (৪০) পটুয়াখালী র‌্যাব-৮ কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদে খবর পেয়ে শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ধাওয়া করে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটক ব্যক্তিকে তল্লাশি করে তার থেকে ২৪ গ্রাম হেরোইন, পাঁচশত টাকা, ১টি মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়েছে। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা। ওই মাদক ব্যবসায়ী এলকায় বসবাস করে জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে আমতলী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।

প্রখ/ সাদ্দাম

আমতলী (বরগুনা) প্রতিনিধি

১২ এপ্রিল, ২০২২,  3:51 AM