শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

চায়ের আগে চাই কেয়ারটেকার সরকার: ফখরুল

#
news image

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চায়ের নিমন্ত্রণে যাওয়ার আগে কেয়ারটেকার সরকারের ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে অমানিশা: দুর্নীতি ও লুটপাটের খেসারত’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২৩ জুলাই) এক অনুষ্ঠানে বক্তব্যে বলেছেন, বিএনপি যদি প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে যায়, তাহলে চা খাওয়াবেন। এ বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, তার আগে বলে দেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম মেনে নিচ্ছি। সেটা বলে দেন, সেখানে চা-টা খাওয়ালে অসুবিধা নেই। আগে ঘোষণা করুন কেয়ারটেকার সরকার মেনে নেবেন।

মির্জা ফখরুল বলেন, আমি শনিবারও বলেছি একমাত্র সমাধান হচ্ছে একটা প্রতিনিধিত্বমূলক সংসদ ও জবাবদিহিতামূলক সরকার গঠন করতে হবে। আজকে এতকিছু ঘটছে কেন, দেয়ার ইজ নো অ্যাকাউন্টিবিলিটি। তাদেরকে কোথাও কোনো রকমের জবাব দিতে হয় না। বিদ্যুতে ইনডেমনিটি দিয়েছে। রেন্টাল পাওয়ার প্ল্যান্ট যেটা আনবেন সেখানে কোনো প্রশ্ন করা যাবে না। কোনো কর্মকর্তার নামে মামলা করা যাবে না। কিছু করা যাবে না। যেখানে ইনডেমনিটি দেওয়া হয় সেখানে কি করে বলবেন যে দুর্নীতি হবে না। তাই এসব হালকা কথা বলে লাভ নেই। এসব চা-টা খাওয়ার কথা বলে লাভ নেই। এবার একটাই কথা, পদত্যাগ করুন। পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিন।  

অ্যাবের ভারপ্রাপ্ত আহ্বায়ক প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্বে ও প্রকৌশলী কেএম আসাদুজ্জামান চুন্নুর পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন অ্যাবের সদস্য সচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, সহ সভাপতি প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, প্রকৌশলী মাহবুব আলম, শাহাদাত হোসেন বিপ্লব, প্রকৌশলী মুঈদ রুমী, প্রকৌশলী আশরাফ উদ্দিন, প্রকৌশলী জহিরুল ইসলাম, প্রকৌশলী আব্দুস সালাম, প্রকৌশলী নিয়াজ উদ্দিন, প্রকৌশলী সুমায়েল, প্রকৌশলী মোতাহার হোসেন, প্রকৌশলী আসিফ রচিসহ অ্যাবের সিনিয়র নেতারা।  

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই, ২০২২,  8:45 PM