শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

ডলার মজুত করলে ব্যবস্থা: ডিবি প্রধান

#
news image

বর্তমান প্রেক্ষাপটে কেউ ডলার মজুত করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন-অর রশিদ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হারুন-অর রশিদ বলেন, ডলারের মূল্য বৃদ্ধির এ সময়ে কেউ যদি তা মজুত করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বর্তমান প্রেক্ষাপটে কেউ যদি জাল ডলার তৈরি করে, তথ্য পেলে তার বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, আমরা যদি এ ধরনের তথ্য পাই কেউ ডলার মজুত করছে বা অবৈধভাবে ডলার তৈরির সরঞ্জাম অথবা মেশিন আছে, তাহলে অবশ্যই অভিযান পরিচালনা করব। আমরা এ বিষয়ে তথ্য সংগ্রহ করছি।

প্রসঙ্গত, কিছুদিন ধরে ডলারের বিপরীতে টাকার দাম ক্রমাগতভাবে কমছে। কার্ব মার্কেট বা খোলা বাজারে নগদ মা‌র্কিন ডলার কিন‌তে গ্রাহক‌কে গুনতে হ‌চ্ছে ১১০ থে‌কে ১১২ টাকা। 

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ‘ডলারের দাম আরও বাড়বে’ এমন আতঙ্ক ছড়িয়ে একটি পক্ষ দাম বাড়িয়ে দিয়েছে। তাতে কেউ কেউ প্রয়োজন না থাকলেও ডলার কিনছেন। আবার বিদেশি এক্সচেঞ্জ হাউসও ডলার ধরে রেখে দাম বাড়ানোর চেষ্টা করছে। এ জন্য দাম বেড়ে গেছে। 

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২২,  9:20 PM