শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

ডিসেম্বরে খুলে দেওয়া হবে বঙ্গবন্ধু টানেল

#
news image

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল” এর দুটি টিউবই ডিসেম্বরে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

শুক্রবার (২৯ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, টানেলের একটি টিউব অক্টোবরের শেষ দিকে বা নভেম্বরের প্রথম সপ্তাহে এবং দ্বিতীয় টিউবটি ডিসেম্বরে খুলে দেওয়া হবে।

নির্ধারিত সময়ের মধ্যে এই “মেগা প্রজেক্টের” বাস্তবায়নকে বাংলাদেশের জন্য বড় সাফল্য উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এতবড় একটা প্রজেক্ট একেবারে রাইট অন টাইমে বাস্তবায়িত হচ্ছে, এটা একেবারে গ্রেট একটা সাকসেস আমাদের দেশের জন্য।”

টানেলটা বাংলাদেশের জন্য মডেল হিসেবে চিহ্নিত হবে মন্তব্য করে তিনি বলেন, “দুই পারের যারা পলিটিকাল নেতৃবৃন্দ, উনারও খুব সহায়তা করেছেন। এটা বাংলাদেশের জন্য একটা মডেল হিসেবে ট্রিটেড হবে যে, এত বড় প্রজেক্ট স্মুদলি এবং টাইমলি উইদাউট অ্যানি কস্ট ভ্যারিয়েশন কীভাবে এটা ইমপ্লিমেন্ট করা সম্ভব।”

জ্বালানি তেলের দাম নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিশ্ববাজারে দাম কমলে ইউরোপ-আমেরিকাতে দাম কমে যায়। আবার বাড়লে দাম বেড়ে যায়। কিন্তু আমাদের দেশে এই প্র্যাকটিসটা নেই। সরকার এখনও জ্বালানির দাম বাড়ার ঘোষণা দেয়নি। তবে পরিস্থিতি যদি ওই রকম হয়, তখন সরকার হয়তো চিন্তা ভাবনা করবে। তবে দাম এখনও বাড়ানো হয়নি।”

নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০২২,  9:56 PM