শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

ডনের গানে নাচবেন অপু বিশ্বাস

#
news image

বর্তমান সময়ের আলোচিত কণ্ঠশিল্পী এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)। বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত গান পরিবেশন করেন তিনি। এবার তার গানে নাচবেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের উদ্যোগে এবং সাউথ পয়েন্ট ফিটনেস জোনের ব্যবস্থাপনায় গত শনিবার থেকে শুরু হয়েছে ‘মিস্টার ঢাকা বডি বিল্ডিং প্রতিযোগিতা’। সমাপনী দিন অর্থাৎ ৩১ জুলাই বিকেলে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে আসরের সমাপ্তি ঘোষণা করা হবে। জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের শহীদ ক্যাপ্টেন শেখ কামাল অডিটোরিয়ামে এদিন দুই ভুবনের এই দুই তারকাকে একসঙ্গে পারফর্ম করতে দেখা যাবে। তিন দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৪৫০ জন প্রতিযোগী তিনটি ইভেন্টের মোট ১১ ক্যাটাগরিতে অংশ নিবেন। আজ ম্যান ফিজিক ইভেন্টের প্রতিযোগীদের ওজন নেওয়া হলেও আজ রোববার সকাল সাড়ে ১১টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হবে। মিস্টার ঢাকা বডি বিল্ডিং প্রতিযোগিতায় এবার ১৫০টি ক্লাব/সংস্থা/সার্ভিসেস দল অংশ নিচ্ছে। ১১টি ক্যাটাগরিতে সেরা ১১ জন সেরা খেলোয়াড়কে সমান সংখ্যক ১০ হাজার করে অর্থ পুরস্কার ছাড়াও মেডেল এবং স্ট্যাচু দিয়ে সম্মানিত করা হবে। আর প্রতিযোগিতায় যিনি সেরাদের সেরা নির্বাচিত হবেন তার জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার ওয়ালটনের পক্ষ থেকে একটি ফ্রিজ। এ বিষয়ে ফেডারেশন কর্মকর্তা মিডিয়া কমিটির চেয়ারম্যান এবং এই আসরে সদস্য সচিবের দায়িত্বে থাকা নুরুল ইসলাম খান নাঈম বলেন, ‘এই আয়োজন আগেও সফলতার সঙ্গে আমরা আয়োজন করেছি। এবারের আসরটিও আমরা সফলভাবে শেষ করতে পারব বলে বিশ্বাস। আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক সাউথ পয়েন্ট ফিটনেস জোনকে ধন্যবাদ। এর বাইরে সহ-স্পন্সর ওয়ালটনসহ আরো যারা আছে সবাইকে ফেডারেশনের পক্ষ থেকে ধন্যবাদ।’ প্রতিযোগিতা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রসঙ্গে নুরুল ইসলাম নাঈম বলেন, ‘ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) ভাই অনুষ্ঠানে গান পরিবেশন করবেন। তার সঙ্গে চিত্রনায়িকা অপু বিশ্বাস পারফর্ম করবেন। অনুষ্ঠানটি আমরা রেখেছি আমাদের সমাপনী দিন অর্থাৎ ৩১ জুলাই। পুরস্কার বিতরণীর ফাঁকে ফাঁকে চলবে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উন্মুক্ত এই অনুষ্ঠানে সবাইকে আসার অনুরোধ জানাচ্ছি। আশাকরি ডন ভাইয়ের গান সকলকে আনন্দ দেবে। ডন ভাই এর আগেও আমাদের বিভিন্ন ক্রীড়া ইভেন্টের প্রোগ্রামে পারফর্ম করেছেন প্রতিযোগীদের উৎসাহ দিতে আমরা এই প্রোগ্রামটা রেখেছি।’ শিল্পী ডন বলেন, ‘মিস্টার ঢাকা বডি বিল্ডিং অনেক বড় একটি প্রতিযোগিতা। যেখানে দেশের বডি বিল্ডারদের বড় অংশ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের নৈপুণ্য প্রদর্শন করেন। এই অনুষ্ঠানে আমাকে গান গাওয়ার আমন্ত্রণ জানানোয় আয়োজকদের আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।’

প্রভাতী খবর ডেস্ক

৩০ জুলাই, ২০২২,  11:31 PM