শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

হলিউডে কাজ করে মুগ্ধ আলিয়া ভাট

#
news image

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তার অভিনয়ের জাদুতে মুগ্ধ ভক্তরা। আলিয়া ভাট নেটফ্লিক্সের জন্য ‘হার্ট অব স্টোন’ দিয়ে হলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। তিনি গাল গ্যাডোটের সঙ্গে অভিনয় করছেন ছবিটিতে৷

এতে 'স্পাই' থ্রিলারে জেমি ডরনানও অভিনয় করেছেন। 'অ্যারোনটস' খ্যাত চলচ্চিত্র নির্মাতা টম হার্পার পরিচালনা করেছেন। সিনেমাটির গল্পটি লিখেছেন গ্রেগ রুকা এবং অ্যালিসন শ্রোডার৷

এর আগে জুলাই মাসে সিনেমার কাজ শেষ করে মুম্বাই ফিরে আসেন আলিয়া। শুটিং শিডিউলের জন্য তিনি দুই মাসেরও বেশি সময় ধরে লন্ডনে ছিলেন।

ভ্যারাইটির সঙ্গে কথা বলতে গিয়ে এই অভিনেত্রী বলেন, 'অভিজ্ঞতাটা অসাধারণ। এটি ছিল আমার প্রথম হলিউডের বিগ বাজেটের সিনেমা। ইংরেজি ছবির প্রথন অভিজ্ঞতা আমার। প্রথমবার একটি অ্যাকশন সিনেমার শুটিং করছিলাম। কিন্তু আমি গর্ভবতী তাই কাজটা যেন সহজভাবে করতে পারি সে দিকটা খেয়াল রেখেছিলেন টিমের সবাই।

আমি কখনই ভুলব না তাদের যত্ন এবং আন্তরিকতা।'

তিনি আরও জানান, ‘আমি গ্যাল, জেমি ও আমার পরিচালক টম হার্পারের সঙ্গে শুটিং করার সময় সুন্দর সময় কাটিয়েছি। আমি মনে করি আমরা 'হার্ট অব স্টোন'র মাধ্যমে খুব সুন্দর কিছু নিয়ে আসতে পারবো এবং আমি এটি দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

তবে সিনেমাটি কবে মক্তি পাবে এখনও জানা যায়নি।

এদিকে আলিয়া ভাট তার প্রথম প্রযোজনা ‘ডার্লিংস’ -এ অভিনয় করবেন। ছবিতে অভিনয় করেছেন শেফালি শাহ, বিজয় ভার্মা এবং রোশন ম্যাথিউ। এটি ৫ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে।

রণবীর কাপুরের সঙ্গে অভিনেত্রীর 'ব্রহ্মাস্ত্র সিনেমাটিও মুক্তি পাবে শিগগিরই।

প্রভাতী খবর ডেস্ক

০১ আগস্ট, ২০২২,  11:13 PM