শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

যেভাবে ব্যবহার করবেন নেবুলাইজার

#
news image

অ্যাজমা, সিওপিডি ও অন্যান্য শ্বাসনালিজনিত রোগ তীব্র আকার ধারণ করলে এবং রোগী ইনহেলার নিতে ব্যর্থ হলে বিকল্প হিসেবে নেবুলাইজার দেওয়ার প্রয়োজন হতে পারে। শ্বাসতন্ত্রের রোগের চিকিৎসায় ব্যবহৃত নেবুলাইজার অ্যারোসল বা সূক্ষ্ম জলকণা তৈরি করে। সূক্ষ্ম জলকণার আকারে শ্বাসতন্ত্রের গভীরে ওষুধ পৌঁছানোর কাজ করে যন্ত্রটি।
ইনহেলারের ব্যবহার জানা না থাকলে সরাসরি শ্বাসযন্ত্রে ওষুধ পৌঁছাতে নেবুলাইজার ব্যবহার করা যেতে পারে।
তবে নিয়মিত চিকিৎসার ক্ষেত্রে ইনহেলার ব্যবহার করা ভালো।
যেভাবে কাজ করে
বিদ্যুতের সাহায্যে চলে নেবুলাইজার। উচ্চ চাপের বাতাস বা অক্সিজেন প্রবাহ তৈরি করে ওষুধ মেশানো তরলকে অ্যারোসল বা সূক্ষ্ম জলকণায় পরিণত করে নেবুলাইজার। উচ্চ কম্পাঙ্কের ধাতব পাতের সংঘাতের মাধ্যমেও কিছু নেবুলাইজার অ্যারোসল তৈরি করতে পারে। নেবুলাইজার সলিউশন সাধারণত ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত ওষুধ বাষ্প করে। এই সময়টুকু রোগী বসা অবস্থায় থাকবে। মাউথপিসের মাধ্যমে ওষুধ গ্রহণ করতে হবে। নেবুলাইজার ব্যবহারে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ওষুধ যথাস্থানে পৌঁছে যায়। বিভিন্ন ধরনের ওষুধ নেবুলাইজারের মাধ্যমে প্রয়োগ করা যায়।
প্রয়োগের নিয়ম
♦ তীব্র শ্বাসকষ্টের সময় নেবুলাইজারের মাধ্যমে দীর্ঘক্ষণ ও ঘন ঘন ওষুধ প্রয়োগ করতে হবে।
♦ বসা বা আধা শোয়া অবস্থায় নেবুলাইজার ব্যবহার করতে হবে।
♦ নেবুলাইজারের তৈরি অ্যারোসলাইজড ওষুধ বাষ্প হয়ে একটি টিউবের মাধ্যমে বেরিয়ে আসে। ফেসমাস্ক বা মাউথপিসের মাধ্যমে রোগী এই বাষ্প গ্রহণ করতে পারে।
♦ নেবুলাইজার ব্যবহারের পর কুলি করে মুখ পরিষ্কার করে নিতে হবে।
করণীয়
নেবুলাইজারে সাধারণত স্যালাইন পানির সঙ্গে মেশানো ওষুধ ব্যবহার করা হয়। চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী নেবুলাইজার সলিউশন তৈরি করা হয়ে থাকে। এটি হাসপাতালেই বেশি ব্যবহার উপযোগী। তবে বাসায় নিয়মিত ব্যবহার করতে হলে অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে এবং ওষুধের মাত্রা ও প্রয়োগের ক্ষেত্রে সম্পূর্ণরূপে চিকিৎসকের প্রেসক্রিপশন মানতে হবে।

পরামর্শ দিয়েছেন ডা. শাহেদ সাব্বির আহমেদ আবাসিক মেডিক্যাল অফিসার কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রংপুর।

নিজস্ব প্রতিবেদক

০৩ আগস্ট, ২০২২,  11:24 PM