শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

১০ দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ

#
news image

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতি কর্তৃক ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচির ধারাবাহিকতায় ১৩ এপ্রিল ২০২২, বুধবার ২০২২ সারা বাংলাদেশব্যাপী বিভাগীয় কমিশনারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ করা হয়। দাবি বাস্তবায়ন উপ-কমিটি ঢাকা বিভাগ মুখপাত্র মোঃ সহিনুর রহমান খান ও সদস্য সচিব মোঃ আনোয়ার উল্লাহর নেতৃত্বে ঢাকা বিভাগ ঢাকা কমিশনার মহোদয়ের সাথে সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ, সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের যথাক্রম ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে জাতীয় বেতন স্কেল মোতাবেক উচ্চতর গ্রেড প্রদান, সরাসরি নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষকদের প্রাপ্য টাইমস্কেল জটিলতা নিরসন, চলতি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের পদোন্নতি প্রদানসহ ১০ দফার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

উক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতির নির্বাহী সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস, মহাসম্পাদক মোঃ আনোয়ার হোসেন ভূইয়া। এসময় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি নাসিমা বেগম, যুগ্ম সম্পাদক এটিএম মনিরুজ্জামান, একে আজাদ, রেহানা আফরোজ, মাহফুজা খাতুন, সারমিন আক্তার, ওয়াহিদুজ্জামান ভূইয়া, হাসানুর রহমান, মোঃ এনামুল হক, মহিউদ্দিন, মোঃ আলী হোসেন প্রমুখ।

বক্তারা জানান, আগামী ১৭ মে ২০২২ (সম্ভাব্য তারিখ) এর মধ্যে ১০ দফা দাবি মানা না হলে ঢাকায় শিক্ষক সমাবেশের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রখ/ সাদ্দাম

অনলাইন ডেস্ক

১৩ এপ্রিল, ২০২২,  5:10 AM