শিরোনামঃ
অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা

আত্মহত্যার কথা ভাবতেন দীপিকা, জানালেন নিজেই

#
news image

দীপিকা পাড়ুকোন এর আগেও অবসাদ নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছিলেন কীভাবে একসময় ভেঙে পড়েছিলেন তিনি। বারবার ভাবতেন নিজেকে শেষ করে দেওয়ার কথা। এমনকী অভিনেত্রী এটাও জানিয়েছিলেন এই জার্নিতে তিনি পাশে পেয়েছিলেন পরিবারকে। বিশেষ করে মা-কে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ফের এই নিয়ে কথা বলেন দীপিকা। তাকে বলতে শোনা গেল, ‘হঠাৎ করেই এটা হয়েছিল। আমি ক্যারিয়ারের বেশ উপরেই ছিলাম তখন। সব কিছু ঠিকঠাক চলছিল। কোনও কারণই ছিল না। আমি নিজেও জানতাম না কেন ওরকম ফিল করছি।’

তবে সেই সময় প্রথম তিনি পাশে পেয়েছিলেন মা-কে। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে দীপিকা জানান, ‘আমার পরিবার বেঙ্গালুরুতে থাকে। আমার কাছেও এসে থাকে। বাড়ির সবাই এলে আর পাঁচটা মানুষের মতো আমিও নিজেকে স্ট্রং দেখানোর চেষ্টা করতাম। এখনও করি। কিন্তু মনে আছে একদিন যখন মা-বাবা ফিরে যাচ্ছিল, আমি কেঁদে ফেলি। মা আমাকে জিজ্ঞেস করে কেন কাঁদছি। সেই প্রশ্নগুলোই করতে থাকে যা স্বাভাবিকভাবে প্রথমেই আমাদের মাথায় আসে, বয়ফ্রেন্ডের সমস্যা, কাজের সমস্যা? আমার কাছে সেসবের কোনও উত্তর ছিল না। মা তখনই বুঝে গিয়েছিল কোনও একটা সমস্যা হচ্ছে।’

সূত্র : হিন্দুস্তান টাইমস

প্রভাতী খবর ডেস্ক

০৬ আগস্ট, ২০২২,  10:53 PM