শিরোনামঃ
অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা

‘দূরবীণ দিয়েও রণবীরের গোপন কিছু দেখতে পেলাম না’

#
news image

কিছুদিন আগে পেপার ম্যাগাজিনের ফটোশুটে বিবস্ত্র হয়ে হইচই ফেলে দেন বলিউড অভিনেতা রণবীর সিং। এ নিয়ে অন্তর্জালে শুরু হয় জোর সমালোচনা। বিষয়টি এখানেই শেষ হয়নি, তা গড়িয়েছে আদালত পর্যন্ত। রণবীরের বিরুদ্ধে মুম্বাই ও কলকাতায় মামলাও দায়ের হয়েছে। নিন্দুকেরা কটূ কথা বললেও বলিউড তারকারা রণবীরের পাশে দাঁড়ান। এবার টুইঙ্কেল খান্না জানালেনÑরণবীরের এই ফটোশুটে একেবারেই কোনো বিতর্ক খুঁজে পাননি। বরং ফটোশুট দেখে বেশ হতাশ টুইঙ্কেল খান্না। এ নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন টুইঙ্কেল খান্না। তাতে এ অভিনেত্রী লিখেন, ‘অনেক জুম করে রণবীরকে দেখার চেষ্টা করেছি। কিছুই দেখতে পেলাম না। এটাকে মোটেও নগ্ন ছবি বলা যাবে না। আমি দূরবীণ দিয়েও রণবীরের শরীরের গোপন কিছু দেখতে পেলাম না। কেন যে নিন্দা হচ্ছে। আমি তো হতাশ!’ এদিকে সম্প্রতি আবারো রণবীর সিংকে বিবস্ত্র হওয়ার প্রস্তাব দিয়েছে ভারতের পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যাল (পেটা)। সবাইকে নিরামিষভোজী হওয়ার আহ্বান জানাতেই এই পরিকল্পনা করেছে পশুপ্রেমীদের এই সংস্থা। কাজের দিক থেকে গত সপ্তাহেই ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার শুটিং শেষ করেছেন রণবীর সিং। এতে তার বিপরীতে আছেন আলিয়া ভাট। এ ছাড়া ‘সার্কাস’ সিনেমায় দেখা যাবে এই অভিনেতাকে।

প্রভাতী খবর ডেস্ক

০৮ আগস্ট, ২০২২,  10:59 PM