শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

যুদ্ধের কোনো বিকল্প ছিলো না: পুতিন

#
news image

ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের কোনো বিকল্প ছিলো না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। একইসঙ্গে রাশিয়ার ‘মহৎ’ লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত সেখানে আগ্রাসন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার পূর্বাঞ্চলে একটি মহাকাশ কেন্দ্র পরিদর্শনের সময় গত মঙ্গলবার এই মন্তব্য করেন পুতিন। তিনি বলেন, ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা শেষ পর্যায়ে পৌঁছেছে। রাশিয়ার সামরিক অভিযান পরিকল্পনা অনুসারেই চলছে। ইউক্রেনের একজন কর্মকর্তা অবশ্য বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, (রাশিয়ার সঙ্গে) আলোচনা কঠিন হলেও অব্যাহত রয়েছে।

বিবিসি জানায়, ইউক্রেনে রাশিয়ার আগাসন ষষ্ঠ সপ্তাহে গড়িয়েছে। এ ছাড়া এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে গত মঙ্গলবারই প্রথম সংঘাতের বিষয়ে কোনো মন্তব্য করলেন প্রেসিডেন্ট পুতিন। বিশ্বের প্রথম মানুষ হিসেবে ইউরি গ্যাগারিনের মহাকাশে ভ্রমণের ৬১তম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার পূর্ব রাশিয়ার একটি মহাকাশ কেন্দ্র পরিদর্শন করেন পুতিন। সেখানে তার সঙ্গে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোও ছিলেন।

এসময় রাশিয়ার প্রেসিডেন্ট দাবি করেন, ইউক্রেনে হামলা চালানো ছাড়া তার সামনে আর কোনো বিকল্প ছিল না। মূলত পূর্ব ইউক্রেনে রুশ ভাষাভাষীদের রক্ষা করার জন্যই তাকে আক্রমণ করতে হয়েছে।

প্রখ/ সাদ্দাম

আন্তর্জাতিক ডেস্ক

১৩ এপ্রিল, ২০২২,  7:05 AM