শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

মাঝ-আকাশে বিমানে যাত্রীর মোবাইলে ধরে গেল আগুন

#
news image

ইন্ডিগো বিমানের দিব্রুগড়-দিল্লি ফ্লাইটে গত বৃহস্পতিবার এক যাত্রীর মোবাইলে আগুন ধরে যায়। তবে কেবিন ক্রুরা অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নিভিয়ে ফেলেছেন বলে জানানো হয়েছে।

উড়ন্ত বিমানে যাত্রীর মোবাইলে আগুন লাগার ঘটনায় কেউ আহত হয়নি। দ্রিব্রুগড় থেকে দিল্লি আসার সময় ইন্ডিগোর ৬ই২০৩৭ বিমানটিতে এ ঘটনা ঘটে।বিমানটির একজন ক্রু দেখতে পান এক যাত্রীর মোবাইল থেকে আগুনের স্ফুলিঙ্গ এবং ধোঁয়া বের হচ্ছে। কর্মকর্তারা বলেছেন, ওই ক্রু সঙ্গে সঙ্গেই অগ্নিনির্বাপণ যন্ত্রের সহায়তায় মোবাইলটির আগুন নিভিয়ে ফেলেন। পরে বিমানটি দুপুর ১২টা ৪৫ মিনিটে দিল্লি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।  

ইন্ডিগো এক বিবৃতিতে জানিয়েছে, দিব্রুগড় থেকে দিল্লি যাওয়ার ফ্লাইট ৬ই২০৩৭ বিমানে মোবাইল থেকে ধোঁয়া বের হওয়ার ঘটনা ঘটেছে। আমাদের ক্রুদের বিপজ্জনক ঘটনাগুলো মোকাবেলার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় এবং তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিমানের কোনো যাত্রী বা মালামালের ক্ষতি হয়নি। সূত্র : এনডিটিভি।

প্রখ/ সাদ্দাম

আন্তর্জাতিক ডেস্ক

১৫ এপ্রিল, ২০২২,  6:09 AM