শিরোনামঃ
অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা

একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হবে ২৮ আগস্ট রোববার

#
news image

একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন ২৮ আগস্ট রোববার  বিকাল ৫টায় শুরু হবে। 
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সবিবালয়ের আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
নব্বই দিনের সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য এ অধিবেশন আহবান করা হয়েছে। সংবিধান অনুযায়ি এক অধিবেশনের পরবর্তী ৯০ দিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে। ফলে আসন্ন অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে। 
এর আগে গত ৩০ জুন সংসদের অষ্টাদশ এবং ২০২২ সালের বাজেট অধিবেশন শেষ হয়। গত ৫ জুন থেকে শুরু হওয়া ওই অধিবেশনে গত ৯ জুন অর্থ মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বর্তমান সরকারের এ মেয়াদের চতুর্থ বাজেট পেশ করেন। কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন' শ্লোগান শীর্ষক ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার  বাজেট পেশ করা হয়। ৩০ জুন এ বাজেট পাস করা হয়। 
বাজেট অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২০টি। বাজেট পাস ছাড়াও এ অধিবেশনে ৪টি বিল পাস হয়। আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে ৩৯টি নোটিশ পাওয়া যায়। ১৬৪ বিধিতে ১ টি নোটিশ পাওয়া যায় এবং ৬২ বিধিতে ১টি নোটিশ পাওয়া যায়। এছাড়া ১৪৭ বিধিতে ১টি নোটিশ পাওয়া যায়, যা আলোচিত হয়। এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য সর্বমোট ৮১টি প্রশ্ন পাওয়া যায়, সেগুলোর মধ্যে তিনি ৪১টি প্রশ্নের উত্তর দেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য প্রাপ্ত মোট ১৬৪৫টি প্রশ্নের মধ্যে ১৩১১টি প্রশ্নের জবাব দেয়া হয়। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ সমসাময়িক গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে বিবৃতি প্রদান করেন।

নিজস্ব প্রতিবেদক

১১ আগস্ট, ২০২২,  10:05 PM