শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

৬ কোটি ডাউনলোড হওয়া ১০ অ্যাপ ডিলিট করলো গুগল

#
news image

ব্যবহারকারীদের তথ্য নীরবে সংরক্ষণ করায় প্লে স্টোর থেকে ১০টি অ্যাপ সরালো গুগল। অ্যাপগুলো ব্যবহারকারীদের অবস্থান, ফোন নম্বর, ইমেইল ঠিকানা হাতিয়ে নিচ্ছিল।

অ্যাপগুলোর তালিকায় রয়েছে-আল মোয়াজিন লাইট, ফুল কোরআন এমপি থ্রি, কিবলা কম্পাস, কিউআর কোড স্ক্যানার অ্যাপ, হাইওয়ে স্পিড ট্র্যাপ ডিটেকশন অ্যাপ, সিম্পল ওয়েদার অ্যান্ড উইজেট, হ্যান্ডসেন্ট নেক্সট এসএমএস, স্মার্টকিট ৩৬০, অডিওসড্রয়েড অডিও স্টুডিও এবং ওয়াইফাই মাউজ। সম্মিলিতভাবে অ্যাপগুলোর ডাউনলোড সংখ্যা ৬ কোটির বেশি। কিউআর কোড অ্যাপটি ডাউনলোড করা হয় ৫০ লাখের বেশি। অ্যাপটি থেকে ব্যবহারকারীদের ডিভাইসের আইএমইআই নম্বর পাঠানো হচ্ছিলো পানামার প্রতিষ্ঠান মেজারমেন্ট সিস্টেমের কাছে।

এ বিষয়ে গুগলের এক মুখপাত্র জানান, ‘গুগল প্লের সব অ্যাপকে আমাদের নীতিমালা মেনে চলতে হবে। ডেভেলপাররাও এ নীতিমালা মানতে বাধ্য। ’ইউনিভার্সিটি অব ক্যালগেরি ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার একদল গবেষক অ্যাপগুলো শনাক্ত করেন। তাঁরা জানান, অ্যাপগুলোতে থাকা সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট বা এসডিকে-এর মাধ্যমে ব্যক্তিগত তথ্য থার্ড পার্টির কাছে পাঠানো হচ্ছিল। এই এসডিকে সরালে অ্যাপগুলো পুনরায় গুগল প্লে স্টোরে জায়গা পেতে পারে। সূত্র : বিবিসি।

প্রখ/ সাদ্দাম

অনলাইন ডেস্ক

১৫ এপ্রিল, ২০২২,  6:16 AM