শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

অস্ট্রেলিয়ায় ‘পরাণ’র ২৩টি শোর অগ্রিম টিকিট শেষ!

#
news image

ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’। মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছে সিনেমাটি।

প্রবাসীদের মধ্যেও ‘পরাণ’ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

এবার প্রবাসীদের কথা চিন্তা করে দেশের বাইরেও মুক্তি পাচ্ছে সিনেমাটি। শুরুতেই ‘পরাণ’ মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে।  

জানা যায়, সেখানেও ইতোমধ্যেই ‘পরাণ’র আগাম টিকিট বিক্রির হিড়িক পড়েছে। প্রিমিয়ার শোসহ ২৩টি শোর আগাম টিকিট বিক্রি হয়ে গেছে!

অস্ট্রেলিয়ার হয়েটস ব্ল্যাকটাউন থিয়েটারে ১২ আগস্ট ‘পরাণ’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। দেশটিতে সিনেমাটি পরিবেশনা করছে বঙ্গজ ফিল্মস।  

প্রতিষ্ঠানটির কর্ণধার তানিম মান্নান বলেন, আসছে ১৪ আগস্ট থেকে সিডনি ও মেলবোর্ন, পার্থ, ডাব্বু ও ক্যানবেরাতে ১৩টা প্রেক্ষাগৃহে ৩২টি শো পর্যায়ক্রমে সিনেমাটির প্রদর্শনী হবে। সেখানে ২৩টি শোর আগাম টিকিট বিক্রি হয়ে গেছে। চলতি সপ্তাহে ডারউইন, তাসমানিয়াতে ‘পরাণ’র শোর ঘোষণা করব।  

তিনি আরো জানান, আগামী সপ্তাহে নিউজিল্যান্ডে চারটি শোর প্রস্তুতি চলছে। এছাড়া অস্ট্রেলিয়ার পর কানাডা ও মালয়েশিয়াতে সিনেমাটির মুক্তির প্রস্তুতি চলছে।

এদিকে ‘পরাণ’র প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিসের পরিচালক ইয়াসির আরাফাত বলেন, প্রবাসীদের কাছ থেকে খুব সাড়া পাচ্ছি। যুক্তরাষ্ট্রে মুক্তির কথাবার্তা প্রায় চূড়ান্ত। এ ছাড়া মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, নিউজিল্যান্ডসহ মুক্তির কথাবার্তা চলছে। তা ছাড়া সিনেমাটি প্রদর্শনীর জন্য পাকিস্তান ও চীন থেকেও ফোন পেয়েছি।

‘পরাণ’ সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহানসহ অনেকেই। সিনেমাটি মুক্তির ষষ্ঠ সপ্তাহে এসেও দেশের ৩৩ প্রেক্ষাগৃহে চলছে।

প্রভাতী খবর ডেস্ক

১৩ আগস্ট, ২০২২,  10:45 PM