শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

প্রথম দিনেই রেকর্ড গড়লো ‘কেজিএফ-টু’

#
news image

অবশেষে মুক্তি পেয়েছে কন্নড় অভিনেতা যশ অভিনীত বহুল প্রতীক্ষিথ সিনেমা ‘কেজিএফ-চ্যাপটার টু’ বা ‘কেজিএফ-টু’। বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে সিনেমাটি। প্রথম দিনের আয়ে ছাড়িয়ে গেছে ‘বাহুবলি’, ‘ট্রিপল আর’-এর মতো সিনেমাগুলোকে।

গত বৃহস্পতিবার ভারতের প্রায় ১০ হাজার সিনেমা হলে মুক্তি পায় ‘কেজিএফ-টু’। এর মধ্যে শুধু হিন্দি ভাষাতে ৪ হাজার ৫০০ পর্দায় প্রদর্শন হয় সিনেমাটি। এ ছাড়া ভারতের বাহিরেও বেশ কিছু দেশে এটি মুক্তি পেয়েছে। বক্স অফিস বিশ্লেষকদের দেওয়া তথ্য অনুসারে, প্রথম দিনে এই সিনেমা ১৩০-১৪০ কোটি রুপি আয় করেছে। জানা গেছে, হিন্দি বক্স অফিসেই ‘কেজিএফ-টু’ আয় করেছে ৫০ কোটি রুপি। এর আগে সাড়া জাগানো সিনেমা ‘বাহুবলি: দ্য কনক্লুশন’ ৪১ কোটি রুপি আয় করেছিল। এ ছাড়া সম্প্রতি মুক্তি পাওয়া ‘ট্রিপল আর’ সিনেমাও প্রথম দিনে আয় করে প্রায় ২০ কোটি রুপি।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে সিনেমাটি আয় করেছে ১০ লাখ মার্কিন ডলার। তবে হিন্দি বক্স অফিসে প্রথম দিনের আয়ের রেকর্ড ভাঙতে পারেনি ‘কেজিএফ-টু’। রেকর্ডটি এখনো ‘ওয়ার’ সিনেমার দখলে। হৃতিক রোশান ও টাইগার শ্রফ অভিনীত সিনেমাটির প্রথম দিনে আয় ৫৩.৩৫ কোটি রুপি। যদিও বিশ্লেষকদের কেউ কেউ বলছেন ‘ওয়ার’ সিনেমার রেকর্ডও পেছনে ফেলেছে যশ অভিনীত এই সিনেমা। এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ‘কেজিএফ-চ্যাপটার ওয়ান’ সিনেমার সিক্যুয়েল ‘কেজিএফ-চ্যাপটার টু’।

প্রথম সিনেমাটি মুক্তি পায় ২০১৮ সালে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেনÑ যশ, সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ। সিনেমাটি গত বছর অক্টোবরে মুক্তির কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে শুটিং অসম্পূর্ণ থাকায় তা সম্ভব হয়নি। এরপর একাধিকবার মুক্তির তারিখ পেছানো হয়। পরে নির্মাতারা ১৪ এপ্রিল মুক্তির তারিখ নির্ধারণ করেন।

প্রখ/ সাদ্দাম

প্রভাতী বিনোদন ডেস্ক

১৫ এপ্রিল, ২০২২,  7:00 AM