শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

দর্শকের ভালোবাসা আরও ভালো কাজের শক্তি যোগাবে: মিম

#
news image

২০০৭ সালে মাত্র ১৫ বছর বয়সে শোবিজে পা রাখেন বিদ্যা সিনহা মিম। এর পরের বছর তিনি আত্মপ্রকাশ করেন সিনেমায়। এ পর্যন্ত তাকে মোট ১৮টি সিনেমায় দেখা গেছে। তবে বর্তমানে নিজের ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় পার করছেন এই নায়িকা। গত কোরবানির ঈদে মুক্তি পাওয়া তার সবশেষ সিনেমা ‘পরাণ’ সাড়া ফেলেছে। এরইমধ্যে খরচের কয়েকগুণ বেশি টাকা লাভ করেছে সিনেমাটি। সব মিলিয়ে দারুণ সময় কাটাচ্ছেন মিম।

মুক্তির এক মাস পরও ‘পরাণ’ সিনেমাটির শো হাউজফুল যাচ্ছে প্রেক্ষাগৃহে। দেশের বাইরেও দর্শকদের অগ্রিম টিকিট কেনার হিড়িক পড়েছে। দর্শকদের এমন ভালোবাসা ও সাপোর্ট আগামীদিনে আরো ভালো কাজ করার শক্তি যোগাবে বলে জানিয়েছেন এই তারকা।

সিনেমায় মিমের শুরুটা হয়েছিল প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের ‘আমার আছে জল’ দিয়ে। এরপর একে একে তার অভিনীত ১৮টি সিনেমা মুক্তি পেয়েছে। বর্তমানে ক্যারিয়ারের সবচেয়ে তুঙ্গে আছেন অভিনেত্রী। আর এই সময়ে এসে মনে করলেন শুরুর সময়টাকে।

নিজের ক্যারিয়ার যাত্রা শুরু নিয়ে ফেসবুকে মিম লেখেন, ‘মনে পড়ে, এইতো সেদিন হুমায়ুন স্যার দৃশ্য বুঝিয়ে দিচ্ছিলেন। চলচ্চিত্রের নায়িকা বানিয়ে দিলেন তিনি আমাকে। একে একে দুই বাংলা মিলিয়ে ১৮টি ছবি মুক্তি পেল। ঝুলিতে এলো প্রশংসিত চলচ্চিত্র ও ব্যবসায়িক সাফল্যের চলচ্চিত্র। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল-প্রথম আলো সমালোচক ও তারকা জরিপ পুরস্কারসহ অসংখ্য অর্জন। দর্শকের ভালোবাসা ও সাপোর্ট আগামীদিনে আরও ভালো কাজ করার শক্তি যোগাবে।’ পোস্টটির সঙ্গে নিজের অভিনীত মুক্তিপ্রাপ্ত সবগুলো সিনেমার পোস্টারের কোলাজও যুক্ত করে দেন মিম।

উল্লেখ্য, বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে মিম অভিনীত তিনটি সিনেমা। এগুলো হলো ‘দামাল’, ‘ইত্তেফাক’ ও ‘অন্তর্জাল’।

প্রভাতী খবর ডেস্ক

১৪ আগস্ট, ২০২২,  10:17 PM