শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ১৭১ কোটি টাকা

#
news image

বাংলাদেশের শেয়ারবাজারে গত সপ্তাহ ইতিবাচক ধারায় কেটেছে। যদিও আলোচ্য সপ্তাহে সরকারি ছুটির কারণে মাত্র তিন দিন লেনদেন হয়েছে। এ সময় বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ১৭১ কোটি ২৭ লাখ ২৫ হাজার টাকা। শনিবার(২০ আগস্ট) সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহের শেষে ডিএসইতে বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৮ হাজার ১০৯ কোটি ২২ লাখ ৯৮ হাজার টাকা। সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৩ হাজার ২৬৬ কোটি ৪০ লাখ ৭২ হাজার টাকা। আলোচ্য সময়ের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৮৪২ কোটি ৮২ লাখ ২৫ হাজার টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৩৭ হাজার ৩১৭ কোটি ৯৮ লাখ টাকা। সপ্তাহের শেষ দিন সিএসইতে বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৪০ হাজার ৬৪৬ কোটি ৪৩ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৩২৮ কোটি ৪৫ লাখ টাকা। দুই স্টক এক্সচেঞ্জে বা পুরো শেয়ারবাজারে বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ১৭১ কোটি ২৭ লাখ ২৫ হাজার টাকা।

ডিএসইতে গত সপ্তাহে ২ হাজার ৮৩৮ কোটি ৭০ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫৮৪ কোটি ৫ লাখ ২৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৪১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়া সূচক ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২০ পয়েন্টে অবস্থান করছে।

গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৫৭টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত আছে ৮৯টির।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে ৫৮ কোটি ৬৩ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭৪ কোটি ২২ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

সপ্তাহের ব্যবধানে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৬৯ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৪৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৮৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৫২ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত আছে ৮৭টির।

প্রভাতী খবর ডেস্ক

২০ আগস্ট, ২০২২,  10:37 PM