শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

ঢাকার দুই মেয়র পেলেন মন্ত্রীর পদমর্যাদা

#
news image

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস পেলেন মন্ত্রীর পদমর্যাদা।

এছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে।

সোমবার (২২ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, তারা স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকাকালীন পদমর্যাদা অনুযায়ী বেতন-ভাতা ও আনুসঙ্গিক অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।

এর আগে গত ৭ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত চিঠি মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের নির্বাচিত মেয়রদের পদমর্যাদা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী করার অনুমোদন দিয়েছেন। মেয়রদের মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদমর্যদা দিয়ে গেজেট প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয় ওই চিঠিতে।

প্রভাতী খবর ডেস্ক

২২ আগস্ট, ২০২২,  10:03 PM