শিরোনামঃ
অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা

অতিরিক্ত ফল খেলে যেসব ক্ষতি হয়

#
news image

ফল শরীরের জন্য কতটা উপকারী তা বলার অপেক্ষা রাখে না। ফলে প্রাকৃতিক চিনি থাকে। অতিরিক্ত পরিমাণে ফল খেলে তা শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
ফল স্বাস্থ্যকর তাই বলে এই না যে আপনি যত ইচ্ছে খুশি ফল খেতে পারবেন।
ফলের ধরণ বুঝে অবশ্যই পরিমাণ নির্ধারণ করতে হবে। যেকোন কিছু বেশি খাওয়া কারো শরীরের জন্য ভালো না। এইজন্য পুষ্টি বিশেষজ্ঞরা নির্দিষ্ট পরিমাণে ফল খেতে বলেছেন।

অতিরিক্ত ফল খাওয়া কেন ক্ষতিকর:
ফলে ভিটামিন, মিনারেল, পটাশিয়াম, অ্যান্টি-অক্সিডেন্ট এবং ফাইবার রয়েছে। স্বাস্থ্যকর ডায়েটের জন্য ফল অনেক জরুরি। তবে অতিরিক্ত ফল খেলে শরীরের অনেক বেশি ক্ষতি হতে পারে। অনেক ফলে উচ্চ মাত্রায় ক্যালোরি থাকে যা ওজন বাড়ায়। অতিরিক্ত ফল খেলে ডায়রিয়া, অস্বস্তি দেখা দিতে পারে। এজন্য কী পরিমাণ ফল খাচ্ছেন সে বিষয়ে সচেতন হতে হবে।

অতিরিক্ত ফল খেলে কী হয়:
অতিরিক্ত ওজন, ডায়াবেটিস ও হৃদরোগ:
ফলে যে ফ্রুক্টোজ থাকে তা অতিরিক্ত পরিমাণ খেলে ইনসুলিন বেড়ে যেতে পারে এবং এ থেকে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এ ছাড়া উচ্চ রক্তচাপ ও ইউরিক এসিডের মাত্রা বেড়ে যায়।

হজমে সমস্যা:
অতিরিক্ত ফল খেলে পেটে সমস্যা দেখা দেয়। এ থেকে পেটে ব্যথা, ফোলাভাব, বদহজম, কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়ার সমস্যা তৈরি হয়।

ফলের ডায়েট:
বহুল প্রচলিত ও অস্বাস্থ্যকর একটি ডায়েট হলো ফ্রুটস ডায়েট। এই ডায়েটে অন্য যেকোন খাদ্য যেমন  শস্য, কার্বোহাইড্রেট ইত্যাদি খাওয়া নিষেধ থাকে। শুধুমাত্র কয়েকটি শাকসবজি, বাদাম এবং বীজ খাওয়ার অনুমতি দেওয়া হয়। ডায়াবেটিস যাদের আছে তাদের জন্যও এই খাদ্য অস্বাস্থ্যকর।

কী পরিমাণ ফল খাওয়া উচত?
এর অর্থ এই নয় যে ফল খাওয়া যাবেনা তবে অবশ্যই পরিমাণমতো খেতে হবে। প্রতিদিন দুই থেকে তিনরকম ফল খেতে পারেন এবং তার পরিমাণ যেনো দুই কাপের বেশি না হয়। অন্যান্য খাবারের সাথে ফল খাবেন যেনো আপনার শরীর ঠিকমতো পুষ্টি পায়। সূত্র: হেলথ শটস

প্রখ/ সাদ্দাম

অনলাইন ডেস্ক

১৬ এপ্রিল, ২০২২,  7:40 AM