শিরোনামঃ
অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা

‘প্লেবয়’ চরিত্রে আফরান নিশো, ১৫ দিনে ভিউ কোটি ছাড়িয়ে

#
news image

ছোটপর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের পছন্দের তালিকায়েউপরের দিকে আছেন আফরান নিশো। নিশো মানেই নতুন কিছু বা চূড়ান্ত ঘোর। সম্প্রতি মুক্তি পাওয়া আফরান নিশোর নাটক “আই অ্যাম সিঙ্গেল”কে ঘিরে যেন আলোচনা থামছেই না।

জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় নাটকটি সমসাময়িক গল্পে, উপস্থাপনের ঢঙয়ে এবং আফরান নিশোর অনবদ্য অভিনয়ে ১৫ দিনেই কোটি ভিউ অতিক্রম করেছে।

নাটকের গল্পে নিশো একজন প্লেবয়ের চরিত্রের অভিনয় করেছেন। তাই নিশোর সঙ্গে এ নাটকে ৩ জন নায়িকাকে দেখা গিয়েছে- তানজিন তিশা, নাদিয়া মীম ও সালহা খানম নাদিয়া। 

তানজিন তিশা প্রধান অভিনেত্রী হলেও অন্য দুজন অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন। ভিউয়ের বিচারে “আই অ্যাম সিঙ্গেল” আফরান নিশো, তানজিন তিশা এবং নির্মাতা জাকারিয়া সৌখিনের সবচাইতে দ্রুততম কোটির মাইলফলক। 

এ প্রসঙ্গে নির্মাতা বলেন, “নিঃসন্দেহে এটি চমৎকার একটি ব্যাপার। আসলে আমরা তো দর্শকের জন্যই নির্মাণ করি। তাই তারা যখন আমার নির্মাণ রিসিভ করেন, চমৎকার ফিডব্যাক দেন, তখন অবশ্যই ভালো লাগে। ইদানীং একটি বিতর্ক শুরু হয়েছে, ভিউ মানেই ভালো কাজ নয়। আমি মনে করি, এটা এক ধরনের হিপোক্রেসি। কোনো নির্মাতা কিংবা শিল্পিই নিজে একা একা বাসায় বসে দেখার জন্য কাজ করেন না। সবাই দর্শকের জন্যই কাজ করেন। তাই ভিউ ব্যাপারটা অবশ্যই ভালো লাগার। ব্যাপারটা যখন ইউটিউবে ঘটে তখন বলা হয় ভিউ বেশি, যখন সিনেমা হলে ঘটে তখন বলা হয় শো হাউজফুল।”

“আই অ্যাম সিঙ্গেল” সিএমভি”র ব্যানারে ইউটিউবে মুক্তি পেয়েছে ৮ আগস্ট। ১৫ দিনের মাথায় ২৪ আগস্ট এটির ভিউ দাঁড়িয়েছে এক কোটি ৭০ হাজার ওপর।

প্রভাতী খবর ডেস্ক

২৪ আগস্ট, ২০২২,  11:43 PM