শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকায় তীব্র যানজট

#
news image

রাজধানীর মিরপুর থেকে দুই বছরের শিশু নিয়ে গুলিস্তান আসেন বিলকিস আরা ঝর্না। বেলা ১১টায় বাসে ওঠে গন্তব্যে পৌঁছান দুপুর দেড়টায়। যানজটের কারণে ধীরগতিতে বাস চলেছে। অথচ মিরপুর থেকে গুলিস্তানের দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার। স্বাভাবিক সময়ে এ পথে বাসে যেতে সর্বোচ্চ ৩০ মিনিট সময় লাগে। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাজধানীর বিভিন্ন সড়কে এমনই তীব্র যানজট দেখা গেছে। সেই সঙ্গে যোগ হয়েছে গরম। ফলে সড়কে ভোগান্তিতে পড়তে হয়েছে মানুষকে।

ঢাকার বিভিন্ন স্থান থেকে পাঠানো তথ্যমতে, মিরপুর, কাজীপাড়া, ফার্মগেট, বিজয় সরণি, কারওয়ান বাজার, শাহবাগ, সায়েন্সল্যাব, নিউমার্কেট, আজিমপুর, পুরান ঢাকার বংশাল, নবাবপুর, গুলিস্তান, মতিঝিল, পল্টন, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, শনির আখড়া, মালিবাগ, রামপুরার ও বাড্ডা এলাকায় তীব্র যানজট ছিল। কোথাও কোথাও ২০-৩০ মিনিট পর্যন্ত যানবাহন আটকে থাকতে দেখা গেছে।

পল্টন থেকে গুলশান-১ আসতে দেড় ঘণ্টা বাসে বসে ছিলেন রিপন সরকার। গরমে তার হাঁসফাঁস অবস্থা। গাড়ি থেকে গন্তব্যে নেমে স্বস্তির নিশ্বাস ছাড়েন।রিপন পল্টন থেকে গুলশান আসতে ৩০ মিনিট সময় লাগে। সেখানে যানজটের কারণে দেড় ঘণ্টার বেশি সময় লেগেছে। একদিকে গরম আরেকদিকে যানজট, সব মিলিয়ে বাসের মধ্যে জীবন যাওয়ার অবস্থা তৈরি হয়েছিল।এদিকে যাত্রাবাড়ী থেকে সায়েদাবাদ বাস টার্মিনালে আসতে ঢাকার বাইরে থেকে আসা বাসগুলোতে বসে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। আর মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের রাস্তায় বসে থাকতে হয় দীর্ঘক্ষণ।

অনলাইন ডেস্ক

২৫ আগস্ট, ২০২২,  10:18 PM