শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

শেষকৃত্যে জেগে উঠল শিশু!

#
news image

শেষকৃত্যের সময় জেগে উঠল তিন বছরের এক কন্যা শিশু। গত ১৭ আগস্ট ঘটনাটি ঘটেছে মেক্সিকোতে।এল ইউনিভার্সেল নামের স্থানীয় একটি গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়, চিকিৎসকেরা ভুল ওই শিশুকে মৃত ঘোষণা করেন।

ওই শিশুর মা ক্যামিলা রোকসানা মার্টিনেজ মেন্ডোজা জানান, তার সন্তানের পেট ব্যাথা, বমি ও জ্বরের কারণে ভিলা দে রামোস শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা শিশুটিকে একটি বড় হাসপাতালে নিয়ে যেতে বলেন। এ সময় ওই শিশুকে প্যারাসিটামল খাওয়াতে বলা হয়। এতেও শিশুটির অবস্থার অবনতি হলে তাকে আরেক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। ওই চিকিৎসক শিশুকে অন্য ওষুধ খাওয়ানোর পরামর্শ দেন। পাশাপাশি ফল এবং পানি খাওয়াতে বলেন। এর পরেও শিশুটির অবস্থার উন্নতি না হলে ওই শিশুকে একটি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।  

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে ক্যামিলা জানান, হাসপাতালে নেওয়ার পর তার মেয়ে দীর্ঘ সময় পর অক্সিজেন দেওয়া হয়। শিশুটির শরীরে স্যালাইন দেওয়া ১০ মিনিট পর চিকিৎসক জানায় সে আর নেই। চিকিৎসকেরা জানান, পানিশূণ্যতার কারণে শিশুটির মৃত্যু হয়েছে। পরের দিন শেষকৃত্যের সময় ওই শিশুটির মা তার মেয়ের কফিনের কাঁচে শ্বাস-প্রশ্বাসের বাষ্প জমতে দেখে। এটি সেখানকার উপস্থিত লোকজনকে জানালে তারা প্রত্যাখান করে দেয়।   

তবে ওই শিশুটির দাদি দেখতে পান যে তার নাতনির চোখ নড়ছে। পাশাপাশি হৃদস্পন্দন রয়েছে। এরপরই ওই শিশুকে আবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এবারও চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা জানায়, মস্তিষ্কের রোগ থেকে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই শিশুর মা চিকিৎসকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। তিনি জানান, অভিযুক্তদের দৃষ্টান্ত শাস্তি চান যাতে এমন ঘটনা আর না ঘটে। এ ঘটনায় ম্যাক্সিকোর স্যান লুইস পটোসি রাজ্যের অ্যাটর্নি জেনারেল তদন্ত শুরু করেছেন।  

সূত্র: এনডিটিভি

প্রভাতী খবর ডেস্ক

২৫ আগস্ট, ২০২২,  11:26 PM