শিরোনামঃ
অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা

ভোক্তার সচেতনতা নিরাপদ খাদ্য নিশ্চিতে ভূমিকা রাখবে: খাদ্যমন্ত্রী

#
news image

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমান সরকারের আমলে কৃষক-বান্ধব নীতির কারণে কৃষি উৎপাদন বহুগুণ বেড়ে গেছে। তিনি আরো বলেন, ধান, মাছ, মাংস ও সবজি উৎপাদনে কৃষকের সক্ষমতা বেড়েছে।

এখন নিরাপদ ও পুষ্টিকর খাবার ভোক্তার কাছে পৌঁছাতে কাজ চলছে। সাধন চন্দ্র মজুমদার গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র (কারস) মিলনায়তনে ভলান্টারি কনজুমারস ট্রেনিং এণ্ড অ্যাওয়ার্নেস সোসাইটি (ভোক্তা)’র উদ্যোগে আয়োজিত “স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার সুরক্ষায় প্রত্যাশা ও অর্জন” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। খাদ্যমন্ত্রী আরো বলেন, মাঠ থেকে ভোক্তার টেবিল পর্যন্ত খাবার নিরাপদ হতে হবে। এই চেইনের যে কোন পর্যায়ে খাবার অনিরাপদ হতে পারে। একারনে ভোক্তাকে সবার আগে সচেতন হতে হবে।

ভোক্তার সচেতনতা নিরাপদ খাদ্য নিশ্চিতে ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। ভোক্তার সভাপতি অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মীজানুর রহমান ও গ্লোবাল টেলিভিশনের সিইও সৈয়দ ইশতিয়াক রেজা। সেমিনারে মূলনিবন্ধ উপস্থাপন করেন ভোক্তার পরিচালক মহসীনুল করিম লেবু, স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক খলিলুর রহমান সজল।

প্রখ/ সাদ্দাম

নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল, ২০২২,  8:31 AM