শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

সীমান্তে মিয়ানমারের মর্টার শেল, রাষ্ট্রদূতকে ডেকে কড়া জবাব

#
news image

মিয়ানমার থেকে ছোড়া দুটি মর্টার শেল বাংলাদেশের বান্দরবানের ঘুমধুম এলাকায় এসে পড়েছে। এ ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। সোমবার (২৯ আগস্ট) বিকেলে মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে ভার্বাল নোটের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।তিনি বলেছেন, ‘যে ঘটনা ঘটেছে, আমরা সেটার নিন্দা জানিয়েছি।’ পররাষ্ট্র সচিব আরও বলেন, ‘নোট ভার্বালের মাধ্যমে তাকে (রাষ্ট্রদূত) ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। তাকে বলা হয়েছে, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে।’

উল্লেখ্য, গতকাল রোববার বিকেল ৩টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্ট সংলগ্ন বান্দরবানের ঘুমধুম এলাকায় মিয়ানমার থেকে দুটি মর্টার শেল এসে পড়ে। রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনী-বিজিবির বোমা বিশেষজ্ঞ দল একটি মর্টার শেল ধ্বংস করে। আরেকটি মর্টার শেল সোমবার (২৯ আগস্ট) বিকেলে ধ্বংস করার কথা রয়েছে। তবে, এ বিষয়ে সেনাবাহিনী ও বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব‌্য পাওয়া যায়নি।

এ ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গতকাল পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছিলেন, ‘অবিস্ফোরিত মর্টার শেল বাংলাদেশের সীমান্তে এসে পড়ার বিষয়টি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত, সেটা খতিয়ে দেখা হবে। দুর্ঘটনাবশত হলে মিয়ানমারকে সতর্ক করা হবে। এর আগেও সীমান্তে মিয়ানমারের মর্টার শেল পড়েছিল। তখন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম।’

নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট, ২০২২,  9:57 PM