শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

৯ কোটির বিজ্ঞাপনে কার্তিকের না

#
news image

পান-মসলার বিজ্ঞাপন করে ইতোপূর্বেই বিতর্কের মুখে পড়তে হয়েছে বলিউডের বেশ কিছু তারকাকে। এবার সেই বিতর্ক এড়াতেই বিপুল অংকের অর্থের প্রস্তাব পেয়েও এক পান-মসলার সংস্থার প্রস্তাব ফিরিয়ে দিলেন বলিউড তারকা কার্তিক আরিয়ান। জানা গেছে, পান-মসলা সংস্থাটির বিজ্ঞাপনের জন্য ৯ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল কার্তিককে। তবে একজন সচেতন নাগরিক হিসেবে পান মসলা মানব দেহের জন্য ক্ষতিকারক জেনে প্রস্তাবটি ফিরিয়ে দেন ‘ভুল ভুলাইয়া’ খ্যাত তারকা। কার্তিকের মতে, ‘আমি এমন কিছুর জন্য কখনোই কাউকে উৎসাহিত করব না যা ক্ষতিকারক।’ এই সচেতনতাতেই বাহবা পাচ্ছেন কার্তিক। নেটিজেনদের পাশাপাশি ভারতীয় সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারপারসন এবং প্রযোজক পহলাজ নিহালানিও তার এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন। তিনি আরো জানান, অ্যালকোহল এবং পান মসলার বিজ্ঞাপনের সম্প্রচার অবৈধ এবং অসাংবিধানিক। আইন সিবিএফসিকে পান মসলা এবং অ্যালকোহল বিজ্ঞাপনের প্রশংসাপত্র প্রদান করতে নিষেধ করে। অতএব, প্রচারিত এই পণ্যগুলির বিজ্ঞাপন অবৈধ। যেই অভিনেতারা এই ধরনের বিজ্ঞাপনের অংশ নেন তাদের জানা উচিত যে তারা বেআইনি কার্যকলাপে অংশ নিচ্ছেন।” এর আগে পান-মসলার বিজ্ঞাপন করে বিপাকে পড়েছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। শেষমেশ ক্ষমা চেয়ে সেই পান-মসলা সংস্থার প্রচার-দূতের ভূমিকা থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেতা।

প্রভাতী খবর ডেস্ক

২৯ আগস্ট, ২০২২,  10:49 PM