শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

যান্ত্রিক ত্রুটির কারণে নাসার চন্দাভিযান স্থগিত

#
news image

ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ায় চাঁদে রকেট উৎক্ষেপণ স্থগিত করলো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। স্থানীয় সময় সোমবার সকাল ৮টা ৩৩ মিনিটে (বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৬টা ৩৩) স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) উৎক্ষেপণের সময় নির্ধারণ করা হয়েছিল। এসএলএস নাসার তৈরি এ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী মহাকাশ যান।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, উৎক্ষেপণের আগে রকেটের চারটি ইঞ্জিনের একটিতে কাজ করতে পারছিল না নাসার দল। এরপরই উৎক্ষেপণ বাতিল করা হয়। আগামী ২ সেপ্টেম্বর এটি ফের উৎক্ষেপণ করা হতে পারে। তবে তা নির্ভর করে পরীক্ষা-নিরীক্ষার ওপর।

চাঁদে প্রথম অবতরণের ৫০ বছর পর আবার মানুষকে চন্দ্রপৃষ্ঠে ফিরিয়ে নিয়ে যাওয়ার এই প্রকল্পটির নাম আর্টেমিস। এই রকেট একটি ক্যাপসুল বহন করবে যার ক্যাপসুলের নাম ওরাইয়ন। এটি চাঁদের চারপাশে পরিভ্রমণ করবে।

তবে এই যাত্রায় কোনো মানুষ থাকবে না। যদি পরিকল্পনামাফিক উৎক্ষেপণ করা যায় তহলে পরবর্তী মিশনগুলোতে নভোচারীরা যোগ দেবেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এই এসএলএসটি উৎক্ষেপণ করা হবে।

চাঁদে মানুষ প্রথমবারের মতো পা রাখে ১৯৬৯ সালে অ্যাপোলো-১১ রকেটে চড়ে। ওই ঘটনার অর্ধ শতাব্দী পরের এই উৎক্ষেপণ নাসার জন্য একটি বড় ঘটনা হতে পারে।

প্রভাতী খবর ডেস্ক

২৯ আগস্ট, ২০২২,  11:24 PM