শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘লাইভ’

#
news image

‘পোড়ামন’খ্যাত জুটি সাইমন সাদিক ও মাহিয়া মাহি। জাকির হোসেন রাজু পরিচালিত এ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন দুজন। সম্প্রতি এই জুটি ‘লাইভ’ সিনেমার শুটিং শেষ করেছেন। শামীম আহমেদ রনি পরিচালিত সিনেমাটি আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। সিনেমা প্রসঙ্গে সাইমন সাদিক বলেন, ‘গত বছর শাপলা মিডিয়ার তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হই। তার মধ্যে একটি ছিল এটি। এতে টানা ১৬ মিনিট অভিনয় করেছিলাম। যা সিনেমায় রাখা হয়েছে। কতটা মনোযোগ দিয়ে কাজ করলে আমার মতো একজন অভিনেতা এটা একবারেই করতে পারে! পুরো গল্পটাই ছিল মনোযোগ দেওয়ার মতো। সত্য ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘লাইভ’। টিজারে রহস্যের যে ছায়া পাওয়া গেছে পুরো গল্পটাই একবার দেখতে বসলে দর্শক শেষ পর্যন্ত দেখবে।’  শাপলা মিডিয়া প্রযোজিত এই সিনেমার গল্প সাইকো থ্রিলার ধরনের। এতে আরও অভিনয় করেছেন আদর আজাদ, খাইরুল বাশার, শিবা শানু, আমিন সরকার, সাবেরী আলম প্রমুখ। সর্বশেষ সাইমন মাহি জুটির ‘জান্নাত’ মুক্তি পেয়েছিল।

প্রভাতী খবর ডেস্ক

৩০ আগস্ট, ২০২২,  11:09 PM