শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

কোথায় আছেন পূর্ণিমা?

#
news image

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা দীর্ঘ সময় ধরে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন না। অভিনয় নিয়ে ব্যস্ততা না থাকলেও বিভিন্ন ধরনের অনুষ্ঠানে তাকে গত ঈদের আগ পর্যন্ত নিয়মিত দেখা যেত। তবে দ্বিতীয় বিয়ের পর মিডিয়ার কোনো কাজেই তাকে দেখা যাচ্ছে না। বিরতির এ সময়টা নতুন সংসারেই নাকি ব্যয় করছেন এ চিত্রনায়িকা। সংসারে পূর্ণ মনোযোগের কারণেই আপাতত অভিনয়ে দেখা যাচ্ছে না। কিন্তু পূর্ণিমাভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন তার ফেরা নিয়ে। এদিকে মিডিয়ায় গুঞ্জন রটেছে, নতুন বিয়ের পর নাকি নতুন একটি সিদ্ধান্ত নিয়েছেন পূর্ণিমা। মিডিয়া থেকে নাকি তিনি নিজেকে গুটিয়ে নিতে শুরু করেছেন। যার প্রাথমিক প্রস্তুতি হিসাবে আড়ালে আছেন তিনি। তবে পূর্ণিমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মিডিয়া থেকে বিদায় হওয়ার কোনো পরিকল্পনা আমার নেই। আমি ভাবছি কীভাবে আরও ভালো কাজের সঙ্গে যুক্ত হওয়া যায়। আমার স্বামীও আমাকে কাজের বিষয়ে উৎসাহিত করছেন। গুঞ্জন সব সময় সত্য হয় না। নতুন সংসার গোছানোর কাজেই ব্যস্ত আছি। আশা করছি অল্প সময়ের মধ্যেই কাজে ফিরব আমি।’ এদিকে এ চিত্রনায়িকার হাতে রয়েছে দুটি সিনেমার কাজ। এগুলোর নাম হলো ‘জ্যাম’ ও ‘গাঙচিল’। দুটি সিনেমার কাজই শেষ হয়েছে অনেক আগে। এখন চলছে এগুলোর কারিগরি অংশের কাজ। এ ছাড়া একাধিক নতুন সিনেমার কাজ নিয়েও কথা চলছে। সিনেমার পাশাপাশি নাটকেও অভিনয়ে দেখা গেছে তাকে।

প্রভাতী খবর ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০২২,  10:21 PM