শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

মিষ্টি প্রেমের গল্প ‘ফিদা’

#
news image

মিষ্টি প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ফিদা’। এর গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাসিব হোসেন রাখী। নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আইমান ও ফরহাদ বাবু। নাটকের গল্প জানিয়ে পরিচালক হাসিব হোসেন রাখী বলেন, নাদের চৌধুরী তার ছেলেকে নিয়ে নানা টেনশনে থাকেন। তার এই ছেলের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তাই অনেক বুঝিয়ে-শুনিয়ে ছেলেকে মানসিক ডাক্তার দেখাতে নিয়ে আসেন। কিন্তু বাবা ওয়াশ রুমে গেলে ছেলেটি লবিতে গিয়ে সিগারেট ধরায়। একটি মেয়ে এ নিয়ে অপমান করে তাকে। মেয়েটিকে দেখে ছেলেটি ফিদা হয়ে যায়। বাবাকে মানসিক হাসপাতালে রেখেই মেয়েটির পিছু নেয় সে। বাবার সঙ্গে রিকশায় ওঠে মেয়েটি। ছেলেটিও পিছু নেয়। একটি ইউনিভার্সিটির গেটে গিয়ে থামে মেয়েটির রিকশা। ছেলেটি মেয়ের জন্য সারাদিন বসে থাকে। মেয়েটির বাসাসহ সবকিছু চিনে নিয়ে তারপর বাসায় ফেরে ছেলেটি। বাসায় ফিরেই বাবার রোষানলে পড়ে সে। তবে কোনো কথাই তার কানে ঢোকে না। তার কল্পনায় শুধু মেয়েটি। বাবা-মাকে বুঝিয়ে মেয়েটির ইউনিভার্সিটিতে ভর্তি হয় ছেলেটি। ক্লাসে গিয়ে সারাক্ষণ সেই মেয়েটির দিকেই তাকিয়ে থাকে। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাবে নাটকের দৃশ্য। সাদিয়া আইমান ও ফরহাদ বাবু ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী, রত্না খান, সাগর হুদা প্রমুখ। নাটকের সংগীত করেছেন মিনহাজ জুয়েল। পরিচালক রাখী জানান, বৃহস্পতিবার রাত ১০টায় বৈশাখী টেলিভিশনে নাটকটি প্রচার হবে।

প্রভাতী খবর ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০২২,  10:22 PM