শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

দুর্নীতির মামলায় নাজিব রাজাকের স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড

#
news image

দুর্নীতির তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মনসুরকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।  বৃহস্পতিবার ( ১ সেপ্টেম্বর) মালয়েশিয়ান হাইকোর্টের পক্ষ থেকে এই রায় দেওয়া হয়।

হাইকোর্ট জানিয়েছে, ২০১৬ সালে ১৯ কোটি ৪০ লাখ রিঙ্গিত (৬ কোটি ১০ লাখ ডলার) ঘুষ নেয়ার বিনিময়ে বিদ্যুৎ কোম্পানি জাপাক হোল্ডিংসকে ১২৫ কোটি রিঙ্গিতের সৌর বিদ্যুতের কাজ পাইয়ে দেয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে তার (নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মনসুর) বিরুদ্ধে। ফার্স্ট লেডি থাকা অবস্থায় রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার ও বিলাসবহুল জীবনযাপনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।  

রায়ের পর সাংবাদিকদের রোসমাহ মনসুর অশ্রুসিক্ত হয়ে বলেন, আজকে যা ঘটেছে তাতে আমি খুবই দুঃখিত। কেউ আমাকে অর্থ নিতে দেখেনি, কেউ আমাকে তা গুনতে দেখেনি।  

তবে কখন থেকে ১০ বছরের সাজা শুরু হবে তা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি আদালত। এরইমধ্যে রোসমাহর বিরুদ্ধে মানিলন্ডারিং ও কর ফাঁকির ১৭টি অভিযোগ রয়েছে।  

এর আগে গত ২৩ আগস্ট দুর্নীতির দায়ে কারাগারে পাঠানো হয় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে। এরইমধ্যে ১২ বছর সাজা ভোগ করা শুরু করেছেন ৬৯ বছরের এ রাজনীতিক। নাজিব রাজাক হলেন মালয়েশিয়ার শীর্ষ কোনো নেতা, দুর্নীতির দায়ে যাকে জেল খাটতে হচ্ছে। ২০২০ সালের জুলাইয়ে দোষী সাব্যস্ত হলেও, সে সময় আপিলের পর জামিনে ছাড়া পেয়েছিলেন নাজিব।

প্রভাতী খবর ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০২২,  10:56 PM