শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

শুটিংয়ে ফিরেছেন শাহরুখ খান

#
news image

বলিউড বাদশা শাহরুখ। ‘জিরো’ সিনেমার পর বিরতিতে ছিলেন। এরপর করোনা, আরিয়ানকাণ্ডে আরও পিছিয়ে পড়েছিলেন।

কবে আসবেন, ফিরবেন শাহরুখ খান? এ প্রশ্ন ছিল অনেক ভক্তের মনে। নতুন খবর হলো, শুটিংয়ে ফিরেছেন শাহরুখ খান। একের পর এক সিনেমার কাজ করছেন তিনি। পাশাপাশি বিজ্ঞাপনের শুটিংয়েও ব্যস্ত রেখেছেন নিজেকে। এমনটাই জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে। বছরের শুরুতে ‘পাঠান’ সিনেমার কাজ শেষ করেছেন শাহরুখ খান। দক্ষিণী পরিচালক অ্যাটলির নাম ঠিক না হওয়া একটি সিনেমাতেও অভিনয় করেছিলেন তিনি। এতে তার বিপরীতে আছেন নয়নতারা। এবার রাজকুমার হিরানির নতুন সিনেমার কাজ শুরু করেছেন কিং অব রোমান্স। আগামী বুধবার থেকে এ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন শাহরুখ।

কমেডি ধাঁচের এ সিনেমাটির মাধ্যমে রাজকুমার হিরানির সঙ্গে প্রথমবার কাজ করছেন শাহরুখ। মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়েছে এ সিনেমা শুটিং। সব মিলিয়ে শাহরুখের বৃহস্পতি এখন তুঙ্গে। ছেলে আরিয়ানকাণ্ডে শাহরুখের ক্যারিয়ার হুমকির মুখে পড়বে বলে যে ধারণা করা হয়েছিল তা এখন অনেকটাই উড়ে গেছে। ঠিক এমনটাই মনে করছেন বি টাউনের অনেকে।

প্রখ/ সাদ্দাম

প্রভাতী বিনোদন ডেস্ক

১৭ এপ্রিল, ২০২২,  6:58 AM