শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

দ্রুত বাড়তে পারে তিস্তার পানি

#
news image

আগামী ৪৮ ঘণ্টায় তিস্তার পানি দ্রুত বাড়তে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তিনি জানান, ব্রহ্মপুত্র-যমুনার পানির সমতল বাড়ছে। যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া গঙ্গা নদীর পানির সমতল বাড়ছে। পদ্মার পানির সমতল স্থিতিশীল আছে।

আবহাওয়াবিদ আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদ-নদীর পানির সমতল বাড়ছে। যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। 

অন্যদিকে, আগামী ৪৮ ঘণ্টায় তিস্তা নদীর পানির সমতল সময়বিশেষে দ্রুত বাড়তে পারে এবং ডালিয়া পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্যানুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও তৎসলগ্ন ভারতের বিভিন্নস্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে এ সময়ে উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার ও উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ এবং নেত্রকোণা জেলার প্রধান নদ-নদীর পানির সমতল সময়বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে।

অনলাইন ডেস্ক

০৩ সেপ্টেম্বর, ২০২২,  9:52 PM