শিরোনামঃ
অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা

কান্নায় ভেঙে পড়লেন মনির খান

#
news image

না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি সংগীতজ্ঞ গাজী মাজহারুল আনোয়ার। গতকাল রোববার সকাল সাড়ে ৬টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুর খবর শুনে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছুটে গেছেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। সেখানে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এই কণ্ঠশিল্পী বলেন, ‘আমাদের একটি সূর্য নিভে গেল। বিশ্ব জানে তাঁর সম্পর্কে। তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমি তার সন্তানতূল্য ছিলাম। তিনি সবসময় বলতেন, আমার দুটি ছেলে একটা উৎপল আরেকজন মনির। ’কান্না জড়িত কণ্ঠে মনির খান আরো বলেন, ‘তাঁর আদর, স্নেহ, শাসন সবকিছু থেকেই আজ থেকে বঞ্চিত হব। তিনি তো আমাদের একটি প্রতিষ্ঠান। এমন একটি প্রতিষ্ঠান বাংলাদেশে আর আসবে কিনা তা বলা যায় না। ’সোমবার বেলা ১১টায় প্রথমে গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। তারপর নেওয়া হবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। সেখানে তার  প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর এই প্রয়াত গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজককে রাজধানীর বনানীর কবরস্থানে মায়ের কবরের পাশে সমাহিত করা হবে।

প্রভাতী খবর ডেস্ক

০৪ সেপ্টেম্বর, ২০২২,  10:56 PM