শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

সিলেট সদরে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে কৃষকদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

#
news image

সিলেট সদরে ফসল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্ত নিশ্চিত করার লক্ষে কৃষক কিশানীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  এসভার আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বিগত করোনাকালীন সময়েও আমাদের খাদ্যের কোন ঘাটতি হয়নি। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এ দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে যাতে আমারা এ ধরনের ভূমিকা পালন করতে পারি সেক্ষেত্রে কৃষক-কৃষানীদের কৃষি উপর গুরুত্ব দিয়ে কাজ করে যেতে হবে। আমরা বিশেষ করে পতিত জায়গা যাতে খালি না থাকে সেক্ষেত্রে লক্ষ্য রেখে বিভিন্ন ফসলাদি রোপন করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হকের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আমজাদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, পল্লী বিদ্যুৎ-২ এর জেনারেল ম্যানেজার সজীব কুমার রায়, বিএডিসি সিলেট এর সহকারী প্রকৌশলী (সেচ) মো. হাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার শিরীন আক্তার, সিলেট পল্লী বিদ্যুৎ-২ প্রশাসন মো. আব্দুল খালিক, বিএডিসি উপ-সহকারী প্রকৌশলী (সেচ) মো: সোহাগ মিয়া, সিলেট সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শামসুদ্দিন আহমদ প্রমুখ। সভায় সিলেট সদরের বিভিন্ন এলাকার কৃষক- কৃষানীরা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০২২,  8:58 PM