শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

সংঘর্ষ চলাকালে রোগীবাহী অ্যাম্বুলেন্স ভাঙচুর

#
news image

নিউমার্কেটের দোকানকর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলাকালে ব্যবসায়িদের হাত থেকে রেহাই পেল না একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স। আজ বেলা ১টার দিকে নীলক্ষেত এলাকা থেকে ঢাকা কলেজ পেরিয়ে যাওয়ার সময় রোগীবাহী অ্যাম্বুলেন্সটি ভাঙচুর করে উত্তেজিত ব্যবসায়িরা।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, অ্যাম্বুলেন্সে ঢাকা কলেজের আহত একজন শিক্ষার্থী ছিলেন। সেটি ভাঙচুর করেছেন ব্যবসায়ী ও দোকানকর্মীরা। তবে এ বিষয়ে ব্যবসায়ী ও দোকানকর্মীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে আজ সকাল সাড়ে ১০টা থেকে দফায় দফায় সংঘর্ষ চলছে। সকাল থেকে সংঘর্ষ চললেও দুপুরের পরে পুলিশ ঘটনাস্থলে যায়। বেলা দেড়টার দিকে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ার পরে শিক্ষার্থীরা সরে যান। ঘটনাস্থলে এখন ব্যবসায়ী ও পুলিশ রয়েছে।

সংঘর্ষে আহত ২০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রাতে সংঘর্ষের সময় বিপুলসংখ্যক পুলিশ সদস্যের উপস্থিত থাকলেও আজ সকাল থেকে কোনো পুলিশ দেখা যায়নি। পরে দুপুরের দিকে পুলিশ আসে।

প্র.খ/বিপ্লব

প্রভাতী খবর ডেস্ক:

১৯ এপ্রিল, ২০২২,  5:32 AM

news image
সংঘর্ষ চলাকালে ব্যবসায়িদের হাত থেকে রেহাই পেল না একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স