শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

স্কটল্যান্ড থেকে রানির কফিন নিয়ে যাত্রা শুরু হচ্ছে

#
news image

স্কটল্যান্ডের শহর ও গ্রামের মধ্যদিয়ে রোববার রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন নিয়ে ইডেনবার্গের উদ্দেশ্যে শেষযাত্রা শুরু হচ্ছে। পরে সেখান থেকে লন্ডনে নিয়ে যাওয়া হবে।  
রানির প্রিয় স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদ। এই প্রাসাদেই তিনি মারা গেছেন। আর এখান থেকেই তার শেষযাত্রা শুরু হচ্ছে।
শববাহী গাড়িতে রানির কফিন দেখতে শোকার্ত জনতা লাইন ধরে রাস্তায় দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সময় সকাল ১০টায় কফিনটি নিয়ে বালমোরাল প্রাসাদ থেকে ইডেনবার্গের হলিরুড হাউসের প্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয়া হবে। এটি স্কটল্যান্ডে বৃটিশ রাজার সরকারি বাসভবন। এ পথে কফিনটি নিয়ে পাড়ি দেয়া হবে অ্যবারডিন, ডান্ডি এবং পার্থ। এ প্রাসাদে সোমবার বিকেল পর্যন্ত কফিনটি রাখা হবে।
পরে রাজা এবং রাজপরিবারের সদস্যরা কফিনের সাথে সেন্ট জাইলস ক্যাথিড্রালে যাবেন। এখানে একটি আনুষ্ঠানিকতার পরে রানির কফিন মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘন্টা ক্যাথিড্রালে রাখা হবে, যাতে জনগণ তাকে দেখতে পারেন। এরপর কফিনটি এডিনবার্গ থেকে লন্ডন নিয়ে যাওয়া হবে।
উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর লন্ডনে রানির শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

অনলাইন ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০২২,  10:37 PM