শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

যুক্তরাষ্ট্র মাতাচ্ছে নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘বি-রিয়েল’

#
news image

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘বি-রিয়েল'। সেপ্টেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ ছিল বি-রিয়েল৷ ব্রিটেন ও ফ্রান্সের শীর্ষ তিন ডাউনলোড করা অ্যাপের মধ্যেও একটি হয়েছে বি-রিয়েল৷ মার্কেট ট্র্যাকার ডাটা.এআই এসব তথ্য দিয়েছে৷

‘বি-রিয়েল' অ্যাপটা কেমন? 

ফেসবুক, ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা সাধারণত ফিল্টার ব্যবহার করা ছবি পোস্ট করে থাকেন৷ বি-রিয়েলে সেটা সম্ভব না৷ কারণ এই অ্যাপ তার ব্যবহারকারীদের প্রতিদিন কোনো এক সময়ে নোটিফিকেশন পাঠিয়ে থাকে৷ তারপর মাত্র দুই মিনিটের মধ্যে ছবি তুলে তা পোস্ট করতে বলে৷ দিনের যে-কোনো সময় নোটিফিকেশন আসতে পারে৷

সেই সময় আপনি ঠিক যা করছেন তারই ছবি আপনাকে তুলতে হবে৷ ফোনের পেছনের ও সামনের ক্যামেরা দিয়ে ছবি ওঠাতে হবে৷ আপনার বন্ধুরাও একই সময়ে নোটিফিকেশন পাবেন৷ ফলে একইসঙ্গে সবার ছবি পোস্ট হবে৷ এসব পোস্টে মন্তব্য করা যাবে, কিন্তু লাইক দেয়া যাবে না৷ দুই মিনিট সময় হওয়ায় ছবি ফিল্টার করার সুযোগ নেই৷

বছর দুয়েক আগে ফ্রান্সের উদ্যোক্তারা বি-রিয়েল অ্যাপ চালু করেন৷ ইতিমধ্যে সাড়ে তিন কোটিবার এটি ডাউনলোড করা হয়েছে৷ ডাটা.এআই বলছে জেনারেশন জেড (১৯৯০ এর দশক থেকে ২০১০ এর মধ্য জন্মগ্রহণকারী) প্রজন্মের কাছে এটি বেশি জনপ্রিয়৷

প্রযুক্তি বিশেষজ্ঞ ক্যারোলিনা মিলানেসি বলেন, আমার মনে হয় ফেক আর পারফেক্টের প্রতি জেনারেশন জেডের মোহ কেটে গেছে, কারণ জীবনতো আসলে সেরকম নয়৷

সূত্র: এএফপি, ডয়চেভেলে

অনলাইন ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০২২,  10:53 PM