শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, শোক বইয়ে স্বাক্ষর

#
news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনে রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।  
প্রধানমন্ত্রী শোক বইয়ে স্বাক্ষর করেন। ৮ সেপ্টেম্বর রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটিশ হাইকমিশনে এই বই খোলা হয়। পরে, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের এব্যাপারে ব্রিফ করেন।
প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী প্রয়াত রানীর প্রতি সম্মান জানাতে সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। প্রধানমন্ত্রী শোক বইয়ে স্বাক্ষরের পর রানীর সাথে তাঁর সুখ স্মৃতিচারণ করেন।

এর আগে, প্রধানমন্ত্রী হাইকমিশন প্রাঙ্গণে পৌঁছালে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন তাঁকে স্বাগত জানান। 
রানীর প্রতি শ্রদ্ধা জানাতে হাইকমিশনে যাওয়ায় হাই কমিশনার প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী এই প্রথমবারের মতো ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনে সৌজন্য সফরে গেলেন।
এ সময় অন্যান্যের সাথে ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও সামরিক সচিব মেজর জেনারেল কবির আহাম্মদ।

অনলাইন ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০২২,  10:51 PM